|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ইরানকে ‘ধ্বংসের’ হুমকি দিলেন ট্রাম্প

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:২৭ এএম
৪২৫ পঠিত
ইরানকে ‘ধ্বংসের’ হুমকি দিলেন ট্রাম্প
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ‘শিগগিরই জানতে পারবেন’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার (৬...

ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ‘শিগগিরই জানতে পারবেন’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নেব, আমরা কি আরও সামনে এগিয়ে যাব এবং বিষয়টি নিশ্চিত করব, যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে?’

তিনি আরও বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আর আপনারা শিগগিরই জানতে পারবেন।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, এই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের প্রায় ২৫ বছর সময় লাগবে।

এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরান একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।’

সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: নতুন আরএসএস সোর্স