|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র‍্যালি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:৪৬ পিএম
১৯০ পঠিত
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র‍্যালি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় সংবিধান দিবস ২০২৬ উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল’র উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের গণপরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘গণতন্ত...

জাতীয় সংবিধান দিবস ২০২৬ উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল’র উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের গণপরিষদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হওয়ার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতকরণই আমাদের সংবিধানের মূল চেতনা’।

র‍্যালিতে নেতৃত্ব দেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, স্কুল অব ল’র ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এয়ার কমোডর মুহাম্মদ মুস্তাকুর রহমান (এলপিআর)।

র‍্যালিতে স্কুল অব ল’র শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, জাতি গঠনের প্রক্রিয়ায় সংবিধান ও সাংবিধানিকতার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল’ প্রতিবছর এ ধরনের র‍্যালির আয়োজন করে থাকে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স