ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৯: পদত্যাগের ঘোষণা দিলেন স্পেনের পরিবহনমন্ত্রী
গণমাধ্যম ডেক্স
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির আইনপ্রণেতাদের সামনে দুর্ঘটনা নিয়ে দীর্ঘ শুনানিতে বক্তব্য দেওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান।
অস্কার পুয়েন্তে বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে এত বড় দুটি দুর্ঘটনার পর স্পেনের মতো একটি দেশের পরিবহনমন্ত্রীর দায়িত্বে থাকা সম্ভব নয়।
গত ২৮ অক্টোবর মাদ্রিদের দক্ষিণে একটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে রেললাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান ৬৯ জন। দুর্ঘটনার সূত্রপাত হয় মাদ্রিদ-সেভিয়া রেলপথে নিরাপত্তাব্যবস্থার সঙ্গে যুক্ত যোগাযোগব্যবস্থা বিকল হয়ে পড়ার পর।
এ অবস্থায় মাদ্রিদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেনফের একটি দ্রুতগতির ট্রেনকে চলাচলের অনুমতি দেওয়া হয়। অথচ একই লাইনে বেসরকারি প্রতিষ্ঠান ইরিও পরিচালিত আরেকটি ট্রেন দাঁড়িয়ে ছিল। পরবর্তী সময়ে ট্রেন দুটির সংঘর্ষে এই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে।
এ বছর মাদ্রিদ-সেভিয়া রেলপথে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে একই রেলপথের আরও দক্ষিণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় প্রাণ হারান ৪৬ জন। দুর্ঘটনাটির তদন্ত এখনো চলছে।
পুয়েন্তে জানান, ভয়াবহ দুর্ঘটনার পরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এত দিন বিষয়টি প্রকাশ্যে আনেননি।
পরপর দুটি বড় দুর্ঘটনায় স্পেনের রেল যোগাযোগব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে জাতীয় নির্বাচনের মাত্র চার সপ্তাহ আগে সর্বশেষ দুর্ঘটনাটি দেশটির পরিবহন খাতকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
বিশ্বে দ্রুতগতির রেল নেটওয়ার্কের দিক থেকে চীনের পরই স্পেনের অবস্থান। তিন দশকেরও বেশি সময় আগে চালু হওয়ার পর চলতি বছরের আগে দেশটির এই রেল নেটওয়ার্কে প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেনি।
এদিকে মঙ্গলবার রেল নেটওয়ার্কের নিরাপত্তা জোরদারে বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। এর মধ্যে নিয়ন্ত্রণকক্ষের পরিবেশ ও কার্যক্রমের উন্নয়ন এবং ইউরোপীয় মানসম্মত রেল ট্রাফিক ব্যবস্থাপনা ও সিগন্যালিং প্রযুক্তি দ্রুত চালুর উদ্যোগ রয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
৩ বাড়ির গেটে গলাকাটা মুরগি: পুরো এলাকায় আতঙ্ক, মালিকরা বললেন ‘নিরাপত্তা চাই’
সারাবাংলা -
২
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ২৯৯
জাতীয় -
৩
ডেঙ্গু আক্রান্ত হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে: রিজভী
জাতীয় -
৪
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ২ কর্মকর্তা ও শাখাকে বিশেষ স্বীকৃতি
জাতীয় -
৫
‘আগামী ১ ডিসেম্বর থেকে দেশে পালিত হবে সাংস্কৃতিক উৎসব’
জাতীয় -
৬
পিপিপি মডেলে পাঁচ হাসপাতালে চালু হচ্ছে বিশেষায়িত স্বাস্থ্যসেবা
জাতীয় -
৭
বোমা হামলার হুমকিতে ফ্লাইট বিঘ্ন, যুদ্ধবিমানে রোমে নেওয়া হলো উড়োজাহাজ
জাতীয় -
৮
শুরু হয়েছে তিন দিনের জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ও পণ্য মেলা
জাতীয় -
৯
ঠান্ডা পানিতে গোসল করলে কি সত্যিই মানুষ কম অসুস্থ হয়
জাতীয় -
১০
নিরাপত্তা বৈঠক শেষে সম্পাদকের হাতে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণপত্র
জাতীয় -
১১
সঞ্জয়ের গান আর রোবটের নাচে পর্দা উঠলো জমকালো সাফের
খেলাধুলা -
১২
নওগাঁয় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
জাতীয় -
১৩
লাখো মানুষের বিক্ষোভ ঘিরে ফ্রান্সে নিরাপত্তা জোরদার
জাতীয় -
১৪
পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন
জাতীয় -
১৫
ভুটানের বিপক্ষে বড় চমকে একাদশ ঘোষণা বাংলাদেশের
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন