ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলকাণ্ড নিয়ে জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট
গণমাধ্যম ডেক্স
ভাষা আন্দোলনের অন্যতম বীর শহীদ ধীরেন্দ্র নাথ দত্তের পৈতৃক বাড়ি ও একটি পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে চরম নোংরামি ও হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে প্রভাবশালী একটি গোষ্ঠী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বাড়িটি কম দামে হাতিয়ে নেওয়ার পাঁয়তারা এবং পরিবারটিকে গত দুই বছর ধরে হয়রানি করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রোববার (৮ নভেম্বর) বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
রিয়াদে আরামকো ভবনে বিস্ফোরণ
ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের উল্লেখ করেন, একটি পরিবারের ব্যক্তিগত সম্পত্তি নিয়ে চরম নোংরামি করা হচ্ছে। মূলত স্থানীয়ভাবে প্রভাবশালী একটি গোষ্ঠী বাড়িটি কেনার জন্য মালিকপক্ষের কাছে প্রস্তাব পাঠায়। তারা শর্ত দেয় যে, বাড়িটি তাদের কাছে বিক্রি না করলে এটিকে ‘সংরক্ষিত সম্পদ’ হিসেবে তালিকাভুক্ত করা হবে।
মালিকপক্ষ যখন সম্পত্তিটি বিক্রি করতে রাজি হয়, তখন বাজার মূল্যের চাইতে অর্ধেকেকম দাম প্রস্তাব করা হয়। স্বাভাবিকভাবেই মালিকপক্ষ এতে রাজি না হওয়ায় একজন প্রভাবশালী আইনজীবীর মদদে গত দুই বছর ধরে পরিবারটিকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। আর বর্তমানে এই হয়রানির সাথে যুক্ত হয়েছে এনসিপির স্থানীয় নেতাকর্মী ও অনুসারীরা।
উল্লেখ্য, জুলকারনাইন সায়েরের এই পোস্টে তিনি ‘ধীরেন্দ্র নাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভেঙে স্মৃতি জাদুঘরের দাবি এনসিপি নেতাকর্মীদের’ শিরোনামে একটি সংবাদের লিঙ্কও তিনি শেয়ার করেন।
এর আগে ভাষা আন্দোলনের অগ্রপথিক, অবিভক্ত পাকিস্তানের গণপরিষদের প্রথম ধীরেন্দ্রনাথ দত্ত ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে প্রথম বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেছিলেন। তার এই ঐতিহাসিক ভূমিকা বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনে বিরাট অনুপ্রেরণা যুগিয়েছিল।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এই মহান নেতাকে নির্মমভাবে হত্যা করে।
ইতিহাসের এমন একজন বরেণ্য ব্যক্তির পৈতৃক বাড়ি ও স্মৃতিবিজড়িত সম্পত্তি আজ প্রভাবশালী চক্রের লোলুপ দৃষ্টি এবং হয়রানির শিকার হওয়া নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যক্তিগত সম্পত্তির অধিকার খর্ব করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি পরিবারকে এভাবে কোণঠাসা করার ঘটনা আইনের শাসনের প্রতি এক বিরাট চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ছেলেকে এলবিডব্লু দিয়ে ইতিহাস গড়েছিলেন যে বাবা
জাতীয় -
২
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির চিকিৎসা চলছে ভারতে, আশঙ্কামুক্ত জানাল বিজিবি
জাতীয় -
৩
রিয়াদে আরামকো ভবনে বিস্ফোরণ
জাতীয় -
৪
গাদি আইজেনকটের নেতৃত্বে কি বদলাবে ইসরায়েল?
জাতীয় -
৫
রোজায় যে ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক
জাতীয় -
৬
যুক্তরাষ্ট্রে এবার ৯৭ মুসলিম প্রার্থী জয়ী, নেপথ্যে কী?
আন্তর্জাতিক -
৭
ভাটারার ১০০ ফুট সড়কে বাসে আগুন
জাতীয় -
৮
ক্লান্তিহীন কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পুরো বাংলাদেশ তার প্রশংসায় উদ্ভাসিত: মন্ত্রী
সারাবাংলা -
৯
হৃদয় মনে করেন, ৩৫০ রানও তাড়া করা সম্ভব
খেলাধুলা -
১০
গাজীপুরে ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১২
জাতীয় -
১১
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলকাণ্ড নিয়ে জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট
জাতীয় -
১২
শ্যামাপূজার মণ্ডপে আগুনের ঘটনাটি যশোরের নয়, ভারতের
জাতীয় -
১৩
হীরকজয়ন্ত্রী উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে চবি
জাতীয় -
১৪
হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলা, কারণ নিয়ে ধোঁয়াশা
জাতীয় -
১৫
শিশুরা টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে কেন
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন