|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নড়াইলে নারীদের নৌকাবাইচ, দর্শকের উপচে পড়া ভিড়

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:২৫ পিএম
১৮০ পঠিত
নড়াইলে নারীদের নৌকাবাইচ, দর্শকের উপচে পড়া ভিড়
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নড়াইলে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান অঞ্চলের হাতিয়াড়ায় ‘জাতীয় নারী নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ উপলক্ষে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিযোগিতায়...

নড়াইলে দুই দিনব্যাপী ‘জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান অঞ্চলের হাতিয়াড়ায় ‘জাতীয় নারী নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকাবাইচ উপলক্ষে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার ১৬টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী চার প্রতিযোগী হলেন- গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারী (প্রথম), হাতিয়াড়া গ্রামের ববিতা সরকার (দ্বিতীয়), একই গ্রামের রীনা বিশ্বাস (তৃতীয়) এবং মালিয়াট গ্রামের চম্পা গোস্বামী (চতুর্থ)।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজনে নড়াইলের গুয়াখোলায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। 

এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, সংরক্ষিত সংসদ সদস্য মিজ মাহমুদা হাবিবা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মো. গনী উল আজম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান বলেন, গ্রামবাংলার দীর্ঘদিনের এই লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করা, পর্যটন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, লোকজ ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের নিকট জনপ্রিয় করে তোলা এবং স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে সামাজিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার একটি সম্মিলিত প্রয়াস এই উৎসব। পর্যায়ক্রমে সারা দেশে আমরা পর্যটন নিয়ে কাজ করবো। সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। নারীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা দেখে অনেক ভালো লাগে। বর্তমান সরকার গ্রাম বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে কাজ করছে। এছাড়াও জারি-সারি-মুর্শিদী গান দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতেও সংস্কৃতি মন্ত্রণালয় কাজ করছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স