|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

বিয়ে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে চীনারা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ১০:২৪ পিএম
৩১৮ পঠিত
বিয়ে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে চীনারা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
চীনে চলতি বছরের প্রথম নয় মাসে বিয়ের হার গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এতে দেশটিতে জন্মহার কমে যাওয়া এবং জনসংখ্যার ভারসাম্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। কারণ, চীনে সন্তান জন্মদানের বিষয়টি এখনো বিয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। দেশটির বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থ...

চীনে চলতি বছরের প্রথম নয় মাসে বিয়ের হার গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এতে দেশটিতে জন্মহার কমে যাওয়া এবং জনসংখ্যার ভারসাম্য নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। কারণ, চীনে সন্তান জন্মদানের বিষয়টি এখনো বিয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।

দেশটির বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪৬ লাখ ৫০ হাজার দম্পতি বিয়ে করেছেন। একই সময়ে বিবাহবিচ্ছেদ হয়েছে ২০ লাখ ৮০ হাজার দম্পতির। শুক্রবার চীনের সংবাদমাধ্যম ইয়িকাই জানিয়েছে, গত ১৮ বছরের মধ্যে এ সংখ্যা সবচেয়ে কম।

বিয়ে ও সন্তান জন্মদানে উৎসাহ দিতে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে চীন সরকার। এর মধ্যে রয়েছে পরিবারকে আর্থিক সহায়তা, শিশুযত্নে সহযোগিতা এবং সন্তান জন্মদানের চিকিৎসা ব্যয় কমানো।

তরুণদের জন্য শহুরে জীবন আরও সহায়ক করতে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নগর পরিকল্পনায় তাদের চাহিদা যুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।

তবে এসব উদ্যোগের মধ্যেও দেশটিতে জনসংখ্যাগত চাপ বাড়ছে। শিশুদের তুলনায় বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে। ২০২৫ সালে টানা চতুর্থ বছরের মতো চীনের জনসংখ্যা কমেছে। একই সময়ে জন্মহারও রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, চীনে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের সংখ্যা চলতি শতাব্দীর শেষ নাগাদ দুই-তৃতীয়াংশের বেশি কমে ১০ কোটির নিচে নেমে যেতে পারে।

সূত্র: রয়টার্স

সূত্র: কালবেলা