|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

মিরপুরে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:৩২ এএম
৩২৫ পঠিত
মিরপুরে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজধানীর মিরপুর-১১ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় পাপনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্...

রাজধানীর মিরপুর-১১ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় পাপন (২০) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় পাপনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার।

তিনি জানান, পাপন নামের ওই যুবকের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মিরপুর-১১ নম্বর সেকশনে একটি কুরিয়ার সার্ভিসের সামনের ব্যস্ত রাস্তায় থেমে থাকা কয়েকটি অটোরিকশার মাঝে একটি ককটেল বিস্ফোরণ হয়। এর পরপরই আরেকটি বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়।

সূত্র: কালবেলা