সাবেক হকি অধিনায়কের বাড়িতে ডাকাতি! অলিম্পিকের স্বর্ণপদক চুরি
গণমাধ্যম ডেক্স
নগদ টাকা, সোনার গয়না তো ছিলই, চোরেরা হাতিয়ে নিয়ে গেল অলিম্পিকের সোনার পদকও! ভারতের সাবেক হকি অধিনায়ক এমএম সোমায়ার বাড়িতে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। ১৯৮০ সালের মস্কো অলিম্পিকে ভারতীয় হকি দলের জেতা সোনার পদক-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতার পদক চুরি গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও অধরা অভিযুক্তরা। উদ্ধার হয়নি চুরি যাওয়া সামগ্রীও।
বেঙ্গালুরুর হ্যাল থার্ড স্টেজ এলাকায় বাড়ি সোমায়ার। এলাকাটি ইন্দিরানগর থানার অন্তর্গত। গত ২৮ অক্টোবর রাতে ঘটনাটি ঘটে। সেই সময় পরিবারের সঙ্গে কোডাগু যাচ্ছিলেন সোমায়া। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে সেখানে ঢুকে পড়ে চোরেরা। পরে প্রতিবেশীরা বাড়ির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তারাই বিষয়টি সোমায়াকে জানান। এর পর থানায় অভিযোগ দায়ের করেন সাবেক এই হকি তারকা।
শিশুরা যখন রাজনৈতিক পরিবর্তনের মাশুল দেয়: জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের সম্পৃক্ততার একটি পর্যালোচনা
চুরি যাওয়া সামগ্রীর তালিকায় রয়েছে ১৯৮০ মস্কো অলিম্পিকের সোনার পদক, ১৯৮২ সালের এশিয়ান গেমসের রুপার পদক এবং ১৯৮৬ সালের সিওল এশিয়ান গেমস ও ১৯৮২ চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রোঞ্জ পদক। অর্থাৎ, সোমায়ার ক্রীড়াজীবনের একাধিক স্মারকই উধাও। পাশাপাশি নগদ ৩০ হাজার টাকা এবং সোনা ও রুপার গয়নাও চুরি হয়ে গেছে। সব মিলিয়ে চুরি যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫৩ হাজার টাকা।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বাড়ির উলটো দিকের একটি বাড়ির ক্যামেরায় ধরা পড়েছে দুইজন সন্দেহভাজনের ছবি। ফুটেজে দেখা গেছে, ২৮ অক্টোবর রাত ২.৩৪ মিনিট নাগাদ সোমায়ার বাড়িতে ঢুকেছিল তারা। একজনের পরনে ছিল নীল জামা, অন্যজনের লাল। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধারের আহব্বান জানিয়েছেন সোমায়া। পুলিশ ইতোমধ্যেই দুটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে।
ভারতীয় হকির অন্যতম পরিচিত মুখ সোমায়া দীর্ঘ দিন দলের হাফ ব্যাক পজিশনে খেলেছেন। তিনটি অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন। তার নেতৃত্বে ১৯৮৮ সালে নাইরোবিতে পুজো কাপ জেতে ভারত। ১৯৮৫ সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হন তিনি। এমন এক ক্রীড়াবিদের বাড়ি থেকে অলিম্পিক সোনার পদক চুরি যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই দেশটির ক্রীড়ামহলে উদ্বেগ তৈরি হয়েছে।
তথ্যসূত্র : এনডিটিভি
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
যুক্তরাষ্ট্রে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে বড় পতন শেয়ারবাজারে
জাতীয় -
২
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ৭ মুসলিম
জাতীয় -
৩
কেয়ারটেকার মানেন নাই, মেনেছেন; সংস্কার মানেন নাই, মানতে হবে: জামায়াত আমির
জাতীয় -
৪
শিশুরা যখন রাজনৈতিক পরিবর্তনের মাশুল দেয়: জুলাই গণঅভ্যুত্থানে শিশুদের সম্পৃক্ততার একটি পর্যালোচনা
জাতীয় -
৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ কর্মী গ্রেপ্তার
জাতীয় -
৬
৪৫তম বিসিএসে গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫ জন
জাতীয় -
৭
মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলার মাঠ করে দিলেন যুবদল নেতা
জাতীয় -
৮
ফিলিপাইনকে আরও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দেবে ভারত
জাতীয় -
৯
দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন
জাতীয় -
১০
উপসাগরীয় অঞ্চলে ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১
জাতীয় -
১১
কারা সেই নৌ সদস্য, যাদের নামে কোস্ট গার্ডের ৪ জাহাজের নতুন নাম
জাতীয় -
১২
‘৯ নভেম্বর নতুন চাঁদ উঠবে’, ইরানে নতুন হামলার ছক ট্রাম্পের
আন্তর্জাতিক -
১৩
গার্ড অব অনার ছাড়াই মুক্তিযোদ্ধার লাশ দাফন, যে কারণ জানালেন ইউএনও
সারাবাংলা -
১৪
রবিবার থেকে স্বাভাবিক হচ্ছে পোশাকশিল্প, পুরোদমে উৎপাদনের প্রস্তুতি
অর্থনীতি -
১৫
জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন