|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির র‌্যালিতে এমপি আজাদ 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:০১ পিএম
৩১২ পঠিত
সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির র‌্যালিতে এমপি আজাদ 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য স্বাধীনতা শোভাযাত্রা ও বর্ণিল র‌্যালিতে সহস্রাধিক নেতাকর্মীর এক বিশাল বহর নিয়ে অংশ নেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। শনিবার (৭ নভেম্বর) র‌্যালিটি রাজধ...

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় আয়োজিত বর্ণাঢ্য স্বাধীনতা শোভাযাত্রা ও বর্ণিল র‌্যালিতে সহস্রাধিক নেতাকর্মীর এক বিশাল বহর নিয়ে অংশ নেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

শনিবার (৭ নভেম্বর) র‌্যালিটি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিকমিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।

এ উপলক্ষে শনিবার দুপুর থেকেই নারায়ণগঞ্জ ও আড়াইহাজার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, লাল-সবুজ পতাকা এবং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নয়াপল্টনে সমবেত হন।

সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে এই সুবিশাল মিছিল ও নেতাকর্মীদের সুসংগঠিত উপস্থিতি পুরো র‌্যালিতে এক ভিন্ন মাত্রার প্রাণচাঞ্চল্য এনে দেয়।

এ সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় সংহতির আহ্বানে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা আজ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছেন। আড়াইহাজারের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণকে সাথে নিয়ে যেকোনো গণতান্ত্রিক ও দলীয় কর্মসূচিতে আমরা রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত।

র‌্যালিতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের সর্বসাধারণ অংশ নেন। আড়াইহাজার বিএনপি ও এর সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর এই ব্যাপক উপস্থিতি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে এবং মিছিলটি পুরো পথজুড়ে জনসমুদ্রে এক বিশেষ আলোড়ন সৃষ্টি করে।

সূত্র: নতুন আরএসএস সোর্স