|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৪ দেশের নাগরিকদের জন্য সৌদিতে অন-অ্যারাইভাল ও ই-ভিসা চালু

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০১:৫১ পিএম
৩৭৫ পঠিত
৪ দেশের নাগরিকদের জন্য সৌদিতে অন-অ্যারাইভাল ও ই-ভিসা চালু
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকদের জন্য তাৎক্ষণিক পর্যটন ই-ভিসা ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দিয়েছে। শনিবার (৭ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজ...

মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকদের জন্য তাৎক্ষণিক পর্যটন ই-ভিসা ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দিয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আরব নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, এই চার দেশের নাগরিকদের সৌদি আরবে ভ্রমণের জন্য আর দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করতে হবে না। নিজ দেশের পাসপোর্ট ব্যবহার করে অনলাইনে একাধিকবার প্রবেশের সুবিধাসহ (মাল্টিপল এন্ট্রি) পর্যটন ই-ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি সৌদি আরবের যেকোনো প্রবেশপথে পৌঁছেও অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন।

নতুন ভিসা সুবিধার আওতায় এসব দেশের নাগরিকরা ওমরাহ পালন, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ এবং সৌদি আরবে বসবাসরত আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন।

সৌদি আরবে নিযুক্ত মেক্সিকোর চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়েরমো গুতিয়েরেজ আরব নিউজকে বলেন, ‘মেক্সিকোর জন্য এটি পর্যটক, ওমরাহযাত্রী, পেশাজীবী ও শিক্ষার্থীদের একটি সম্ভাবনাময় গন্তব্যের দ্বার খুলে দেবে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে বসবাসরত মেক্সিকান প্রবাসীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে।’

নতুন সুবিধার পাশাপাশি কয়েকটি শর্তও দিয়েছে সৌদি পর্যটন মন্ত্রণালয়। ভিসায় উল্লেখ করা নির্ধারিত সময়ের মধ্যেই অবস্থান করতে হবে। মেয়াদ অতিক্রম করলে জরিমানার মুখে পড়তে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়ন করা যাবে না।

মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে অবস্থানের অনুমোদিত সময় একাধিক সফরের মধ্যে সম্মিলিতভাবে হিসাব করা হবে। ভিজিট ভিসায় কোনো ধরনের পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না।

এ ভিসায় ওমরাহ পালন করা গেলেও আনুষ্ঠানিক হজ মৌসুমে ওমরাহ পালন করা যাবে না।

সৌদি আরবের পর্যটন খাত সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যটক ও দর্শনার্থীদের আকৃষ্ট করার উদ্যোগের অংশ হিসেবে নতুন এই ভিসা সুবিধা চালু করা হয়েছে।

সূত্র: আরব নিউজ

সূত্র: কালবেলা