সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ
গণমাধ্যম ডেক্স
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন না সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৫ আসামি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কয়েকটি কারন দেখিয়ে আসামিদের করা আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বার কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশের আদালতে মামলা পরিচালনার জন্য অতীতে বিদেশী আইনজীবী নিয়োগের কোন রেওয়াজ নেই। এমনকি শ্রীলংকাসহ বিশ্বের অনেক দেশের আদালতে বিদেশী আইনজীবীরা মামলা লড়তে পারেন না। বিদেশী আইনজীবীকে মামলা পরিচালনার সুযোগ দেওয়া হলে তিনি যদি কোন পেশাগত অসদাচরণ করেন তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনার কোন বিধান বার কাউন্সিল আইনে নেই।
ফলে বিদেশী আইনজীবীকে মামলা পরিচালনার জন্য কোন সুযোগ দেওয়া উচিত হবে না। তবে আসামিদের পক্ষে মামলা লড়ার জন্য নিয়োগকৃত দেশী আইনজীবীদের পরামর্শ দেওয়ার সুযোগ বিদেশী আইনজীবীদের রয়েছে।
জুলাই গণআভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ ছাড়া বিগত আওয়ামী রীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারের কাঠগড়ায় আছেন উর্দ্ধতন সেনা কর্মকর্তা মে. জে. (অব.) জিয়াউল আহসান। আর মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে উদ্দেশ্যেপ্রণোদিত রিপোর্ট করে বিচারের মুখোমুখি একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি সাংবাদিক ফারজানা রূপা।
এই ৫ জন নিজেদের পক্ষে মামলা পরিচালনার জন্য বিদেশী আইনজীবী নিয়োগ দেওয়ার লক্ষ্যে বার কাউন্সিলের অনুমতি চেয়ে আবেদন করেন। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে বার কাউন্সিলের সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বৈঠকে কাউন্সিল সদস্যরা তাদের নিজেদের মতামত উপস্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে বিদেশী আইনজীবী নিয়োগের অনুমতির আবেদনগুলো নাকচ করে দেওয়া হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে কাউন্সিল সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে এটা এখন প্রকাশ করতে চাচ্ছি না। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পেছনে কারণগুলো উল্লেখ করা হয়েছে। আগামী বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদনের পর তা লিখিত আকারে প্রকাশ করা হবে।’
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নরসিংদীতে দুগ্রুপের টেঁটাযুদ্ধে আহত ১২
জাতীয় -
২
বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা রোধে সতর্ক থাকুন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
জাতীয় -
৩
সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ
জাতীয় -
৪
প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস
জাতীয় -
৫
স্পেনে ট্রেন ট্র্যাজেডি, ২৪ ফুটবল ম্যাচ ম্যাচ স্থগিত
জাতীয় -
৬
ইতিহাস গড়ে ব্যালন ডি’অরজয়ী কেইনকে বায়ার্নের সংবর্ধনা
জাতীয় -
৭
রিকশাচালকদের মাঝে এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ত্রাণসামগ্রী বিতরণ
জাতীয় -
৮
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পুনঃঅর্থায়নে আগ্রহী আইসিবিসি ব্যাংক
জাতীয় -
৯
বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু
জাতীয় -
১০
ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর
জাতীয় -
১১
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
জাতীয় -
১২
এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল
জাতীয় -
১৩
দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি
জাতীয় -
১৪
আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত ৪৭% পরিবার
জাতীয় -
১৫
ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন