ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
গণমাধ্যম ডেক্স
রাত পোহালেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। তবে নির্বাচনের আগেই আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের সবগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
এর মধ্যে ১১৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং বাকি ৭০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভোটগ্রহণ ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
বুধবার (২৮ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা সংক্রান্ত এসব তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ৪৩টি ঝুঁকিপূর্ণ। রুহিয়া এলাকার ৩৩টি কেন্দ্রের মধ্যে ২০টি অধিক ঝুঁকিপূর্ণ ও ১৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ভূল্লী এলাকার ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২৫টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৪টি ঝুঁকিপূর্ণ।
নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবারের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ধানের শীষ প্রতীকে বিএনপির মির্জা ফয়সল আমীন, দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী এবং ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এরই পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নরসিংদীতে দুগ্রুপের টেঁটাযুদ্ধে আহত ১২
জাতীয় -
২
বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা রোধে সতর্ক থাকুন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
জাতীয় -
৩
সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ
জাতীয় -
৪
প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস
জাতীয় -
৫
স্পেনে ট্রেন ট্র্যাজেডি, ২৪ ফুটবল ম্যাচ ম্যাচ স্থগিত
জাতীয় -
৬
ইতিহাস গড়ে ব্যালন ডি’অরজয়ী কেইনকে বায়ার্নের সংবর্ধনা
জাতীয় -
৭
রিকশাচালকদের মাঝে এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ত্রাণসামগ্রী বিতরণ
জাতীয় -
৮
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পুনঃঅর্থায়নে আগ্রহী আইসিবিসি ব্যাংক
জাতীয় -
৯
বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু
জাতীয় -
১০
ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর
জাতীয় -
১১
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
জাতীয় -
১২
এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল
জাতীয় -
১৩
দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি
জাতীয় -
১৪
আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত ৪৭% পরিবার
জাতীয় -
১৫
ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন