|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হুইপ অপুর বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদে গোসাইরহাটে বিএনপির বিক্ষোভ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ পিএম
২৩৭ পঠিত
হুইপ অপুর বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদে গোসাইরহাটে বিএনপির বিক্ষোভ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গোসাইরহাটে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  সমাবেশ থেকে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ম...

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে গোসাইরহাটে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

সমাবেশ থেকে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবর এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কারসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে গোসাইরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর ইকবাল মাসুদ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে কাউকে ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করা কিংবা মানহানিকর বক্তব্য দেওয়া কাম্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কোনো অভিযোগ থাকলে তা তথ্যপ্রমাণের ভিত্তিতে উপস্থাপনেরও আহ্বান জানান তিনি।

বক্তারা আরও বলেন, গত ২৮ অক্টোবর শরীয়তপুর সদরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মাহাবুব মোর্শেদ টিপু মাদবর ও নজরুল ইসলাম লিটন মুন্সির দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানাতেই তাদের এ কর্মসূচি। সংশ্লিষ্ট দুই নেতার বিরুদ্ধে বিএনপির সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

সমাবেশের ব্যানার ও প্রচারপত্রে টিপু মাদবর ও লিটন মুন্সির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাদের দল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন নলমুড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আদম আলী খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রশিদ ঢালী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আনিসুর রহমান সিকদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহাগ শেখ, যুবদল নেতা নয়ন ঢালী, আরিস বেপারী ও সুফিয়ান ফকিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সূত্র: নতুন আরএসএস সোর্স