|
| |
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, গার্মেন্টস কর্মীর মৃত্যু 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৩০ এএম
২৪৫ পঠিত
গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, গার্মেন্টস কর্মীর মৃত্যু 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
গাজীপুর মহানগরীতে একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে নাওজোড় এলাকার একটি তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। তিনি স্...

গাজীপুর মহানগরীতে একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব (২২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে নাওজোড় এলাকার একটি তিনতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ওই ভবনের নিচ তলায় ভাড়া থাকতেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নাওজোড় এলাকার ওই নির্মাণাধীন তিনতলা ভবনটির অধিকাংশ কাজ শেষ হলেও সেপটিক ট্যাংকের ওপর নির্মিত ঘর পোশাক কর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে সাকিবসহ অন্য রুমমেটরা ঘরে অবস্থান করার সময় হঠাৎ জমে থাকা বিষাক্ত গ্যাস থেকে সেপটিক ট্যাংকটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা-জানালা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়।

খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংকের ওপর ঘর নির্মাণ করে ভাড়া দেওয়ায় ভেতরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ধারণায় মনে হচ্ছে। বিস্ফোরণের পর নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন  অর রশিদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স