বিরল সম্মাননা পেয়ে চোখের জলে ভাসলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি
গণমাধ্যম ডেক্স
সান সিরোয় হাইভোল্টেজ মিলান ডার্বির আগে এসি মিলান সমর্থকদের জন্য তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। ক্লাবের বিখ্যাত ‘হল অব ফেমে’ আনুষ্ঠানিকভাবে জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিকার্ডো কাকা। প্রিয় তারকাকে সম্মান জানাতে গ্যালারিতে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানান। ভক্তদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সাবেক এই তারকা ফুটবলার।
ম্যাচ শুরুর ঠিক আগে সান সিরোর সবুজ গালিচায় পা রাখেন কাকা। এ সময় দর্শকদের স্বতঃস্ফূর্ত করতালি ও দাঁড়িয়ে সম্মান জানানোর দৃশ্যে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। গ্যালারির দিকে তাকিয়ে ভক্তদের ভালোবাসার জবাব দেন এই ব্রাজিলিয়ান মহাতারকা।
এসি মিলানে কাকার দুটি অধ্যায় রয়েছে। ২০০৩ সালে ব্রাজিলের সাও পাওলো থেকে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেন তিনি। প্রথম মেয়াদে টানা ছয় মৌসুম খেলেন লাল-কালো জার্সিতে। পরে ২০১৩-১৪ মৌসুমে আবারও ফিরে আসেন প্রিয় ক্লাবে। দুই মেয়াদে এসি মিলানের হয়ে ৩০৭টি ম্যাচ খেলেছেন কাকা। এ সময় তার গোল ১০৪টি, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮১টি গোল।
মিলানের জার্সিতে কাকার সাফল্যের শুরুটা হয় অভিষেক মৌসুমেই। ২০০৩-০৪ মৌসুমে দলটির হয়ে জেতেন সেরি আ শিরোপা। তবে তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় বছর ২০০৭। সে বছর তাঁর অসাধারণ পারফরম্যান্সে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে এসি মিলান।
২০০৬-০৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন কাকা। এথেন্সের ফাইনালে লিভারপুলকে হারিয়ে ইউরোপসেরার মুকুট জেতে মিলান। ওই বছরই ব্যক্তিগত অর্জনের শীর্ষে পৌঁছান তিনি- জেতেন ব্যালন ডি’অর। এখন পর্যন্ত তিনিই সর্বশেষ ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি এই পুরস্কার জিতেছেন।
২০০৭ সালে চ্যাম্পিয়নস লিগ ও ব্যালন ডি’অরের পাশাপাশি এসি মিলানের হয়ে উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও জেতেন কাকা। ক্লাবটির ইতিহাসে তার অবদান ও সমর্থকদের সঙ্গে গভীর সম্পর্কেরই যেন আবেগঘন স্বীকৃতি হয়ে থাকল ‘হল অব ফেমে’ অন্তর্ভুক্তির এই আয়োজন।
সেইফার্ট-ফিলিপসের ঝড়ে উড়ে গেল ভারত
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব
জাতীয় -
২
শাহরুখের ‘মান্নাত’, অমিতাভের ‘জলসা’! বলিউডের সবচেয়ে দামি বাড়ি কার?
লাইফস্টাইল -
৩
সাজেকে আজও দুই ঘণ্টা ধরে চলছে গোলাগুলি, এলাকায় আতঙ্ক
সারাবাংলা -
৪
৫৫০ শয্যার অবকাঠামোয় চলছে ১২০০ শয্যার হাসপাতাল, সংকট কাটাতে বড় উদ্যোগ
জাতীয় -
৫
চোর সন্দেহে যুবককে মারধর, প্রতিবাদ করায় প্রাণ গেল আরেক যুবকের
জাতীয় -
৬
সেইফার্ট-ফিলিপসের ঝড়ে উড়ে গেল ভারত
জাতীয় -
৭
দুর্নীতির মামলায় দণ্ডিত হাসেমপুত্র রাসেল কারাগারে
জাতীয় -
৮
নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, বাদ পড়েছেন কেউ কেউ
জাতীয় -
৯
মাঠের জন্য আরও জমি কিনতে সাড়ে ৪ কোটি টাকা দিচ্ছে সরকার
জাতীয় -
১০
বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবি জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের
জাতীয় -
১১
গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা
জাতীয় -
১২
কাদাপানিতে মাছ ধরার প্রতিযোগিতা, ঝাঁপ দিলেন ৫৫০ জনের বেশি
জাতীয় -
১৩
শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত
জাতীয় -
১৪
রাজধানীতে ৩ নভেম্বর শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অর্থনীতি -
১৫
প্রযুক্তির যুগে সাংবাদিকতার নতুন পাঠ ‘সাংবাদিকের এআই’
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন