|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

রাজশাহীতে এমসিসি ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার অকশন অনুষ্ঠিত 

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ১১:০০ পিএম
৩১৬ পঠিত
রাজশাহীতে এমসিসি ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার অকশন অনুষ্ঠিত 
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার অকশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) নগরীর পদ্মাপাড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত নিলামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই টুর...

রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি) ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার অকশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) নগরীর পদ্মাপাড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত নিলামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের মূল্যায়ন করার সুযোগ সৃষ্টি হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছে। খেলাধুলার প্রসার ঘটাতে রাজশাহীতে মোট ২১টি খেলার মাঠ তৈরির উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাঙাপরি ডেভেলপারস অ্যান্ড প্রপার্টিজের চেয়ারম্যান মাসুম সরকার, রাজশাহী যুব ক্রিকেট স্কুল এবং ক্লেমন ক্রিকেট একাডেমি রাজশাহীর পরিচালক ও প্রধান কোচ জামিলুর রহমান সাদ, ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব অব রাজশাহীর অন্যতম প্রধান কর্মকর্তা ওমর শরিফ খান রণক এবং সপুরা সিল্ক মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদ আলী সুমন প্রমুখ।

এবারের আসরের মাধ্যমে এই টুর্নামেন্টের এক যুগপূর্তি হলো। দ্বাদশ আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে। মাস্টার্স ক্রিকেট কার্নিভাল দেশের প্রথম স্থানীয় ও জাতীয় মানের একটি ক্রিকেট টুর্নামেন্ট। সর্বমোট ২৫২ জন ক্রিকেটার ১২টি দলে অকশনের ভিত্তিতে দলভুক্ত হবেন। দলগুলো হলো পদ্মা ওয়ারিয়র্স রাজশাহী, স্ট্রাইকার রাজশাহী, রাজশাহী ডাইনামিকস, রাজশাহী রয়্যালস, রাজশাহী সুপার কিংস, রাজশাহী চ্যালেঞ্জার্স, কিংস ইলেভেন সিল্ক সিটি, রাজশাহী ঈগলস, রাজশাহী জায়ান্টস, বরেন্দ্র হিরোস, রাজশাহী রেঞ্জার্স ও রাজশাহী এভেঞ্জার্স। ১২টি দলের স্বত্বাধিকারী ও প্রতিনিধিরা উক্ত প্লেয়ার অকশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিটি দলে মোট ২১ জন করে প্লেয়ার নির্বাচিত করা হয়েছে।

রাঙাপরি ডেভেলপারস অ্যান্ড প্রপার্টিজ এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অর্থায়ন ও মূল সহযোগিতা প্রদান করেছে। এই টুর্নামেন্টটি মূলত রাজশাহী বিভাগীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন বা স্থানীয় সাবেক ক্রিকেটারদের উদ্যোগে আয়োজিত হয়ে থাকে।

সূত্র: নতুন আরএসএস সোর্স