উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু
গণমাধ্যম ডেক্স
দেশে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি ও তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ (UDYOG)’ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে প্রথম পর্যায়ে ৮ জেলার আবেদন জমা নেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) থেকে অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন নেওয়া শুরু হয়েছে।
‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেওয়া হবে।
দেশের প্রতিটি প্রান্তিক ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করে অর্থায়ন ও সহায়তাই এই কর্মসূচির মূল লক্ষ্য। গত ১৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পসংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির প্রাথমিক পর্যায়ে ৮ জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। এই জেলাগুলো হলো, মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। বর্তমানে এসব জেলা থেকে জমা পড়া আবেদনগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। রোববার থেকে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।
অর্থায়নের আবেদন করবেন যেভাবে
আগ্রহী তরুণ উদ্যোক্তারা ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যে কোনো তপশিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। এক্ষেত্রে আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তপশিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
বিনা জামানতে ২০ লাখ টাকা অর্থায়নের নীতিমালা এবং আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মেজর (অব.) হাফিজকে গ্রেপ্তার দেখানো হলো সাবেক সেই দুই সেনা কর্মকর্তার মামলায়
জাতীয় -
২
ড্যাফোডিলের সহযোগিতায় ই-পারিবারিক আপিল আদালত চালু
জাতীয় -
৩
কুমিল্লা বোর্ডের সমান জিপিএ-৫ পেয়েছে ঢাকার এই কলেজ
জাতীয় -
৪
আপিল বিভাগের চেম্বার জজ আদালত-২ এর কার্যক্রম স্থগিত
জাতীয় -
৫
নারায়ণগঞ্জে নিশা হত্যা, হাইকোর্টে এসে সাজা কমলো আসামির
জাতীয় -
৬
বিনিয়োগ সেবা সম্প্রসারণে ধানমন্ডিতে শান্তা সিকিউরিটিজের নতুন শাখা
জাতীয় -
৭
চা থেকে চিরদিন: জীবনসঙ্গী খোঁজার নতুন পথ দেখাল ‘পায়রা’
জাতীয় -
৮
সিলেটে গাছের ডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয় -
৯
জলবায়ু অর্থায়নে সমতা ও মর্যাদা নিশ্চিতে কাজ করছে সরকার: মাহ্দী আমিন
জাতীয় -
১০
শুধু পলাতকদের বিচার হচ্ছে, গোলাম পরওয়ারের এ বক্তব্য অসত্য: গাজী এম এইচ তামিম
জাতীয় -
১১
আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থি সদস্য
জাতীয় -
১২
সাফজয়ী দলকে হারাল এসএ গেমসে স্বর্ণজয়ী দল
জাতীয় -
১৩
জ্ঞানেশ কুমার জেলে যাবেন: দিল্লির সমাবেশে ২০২৪-এর নির্বাচনকে অবৈধ বললেন রাহুল
আন্তর্জাতিক -
১৪
১৮ বছরে প্রথম বিয়ে, বিগ বসের ঘরে গিয়ে আবার বিয়ের পরিকল্পনা জানালেন সোনামণি সাহা
জাতীয় -
১৫
শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ–ছাত্রলীগের ৯ জন গ্রেপ্তার: পুলিশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন