পা দিয়ে লিখে আবারও জিপিএ-৫ অর্জন
গণমাধ্যম ডেক্স
২০১৬ সালের ৫ অক্টোবর। পঞ্চম শ্রেণির ছাত্র রফিকুল ইসলাম রাব্বি স্কুলে যাওয়ার পথে বৈদ্যুতিক তারে আটকা পড়ে হারিয়েছিলেন দুই হাত। সাময়িকভাবে থমকে যায় তার জীবনের গতি। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি দিয়ে রাব্বি হার মানিয়েছেন তার শারীরিক প্রতিবন্ধকতাকে। হাত না থাকলেও পা দিয়ে লিখে এসএসসির পর এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন তিনি।
রফিকুল ইসলাম রাব্বি এবার চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমানের ছেলে।
এর আগে, ২০২৪ সালে সে একই এলাকায় হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।
রাব্বির বাবা বজলুর রহমান বলেন, দুর্ঘটনার পর রাব্বির লেখাপড়ার খরচ চালিয়ে আসছে আইসিডিডিআরবি গবেষক ডাক্তার ফেরেদৌস কাদেরী। এছাড়া ওসমান স্যার নামে এক শিক্ষক তাকে ফ্রিতে কোচিংয়ে পড়াতেন।
দুর্ঘটনার পর অনেক ব্যক্তি-প্রতিষ্ঠানের সহযোগিতায় চিকিৎসা করিয়ে ছেলেকে বাঁচানো সম্ভব হয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনার পর অনেকেই ভেবেছিল রাব্বির পড়াশোনা আর হবে না। তবে অদম্য রাব্বি হার মানতে রাজি ছিল না। দুর্ঘটনার পর প্রথমে মুখ দিয়ে লেখা রপ্ত করেন। একপর্যায়ে সে একের পর এক পরীক্ষায় সাফল্য পেতে থাকে। কিন্তু আরও এগিয়ে যেতে পা দিয়েও লেখা আয়ত্ত করে সে।
রাব্বি বলেন, ‘দুর্ঘটনার পর তীব্র শারীরিক যন্ত্রণায় বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। হায়াত ছিল বিধায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। আমার ইচ্ছা বিজ্ঞানী হওয়ার। সবার কাছে দোয়া চাই।’
ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার বলেন, ‘রাব্বির এই সফলতার পেছনে রয়েছে তার অদম্য চেষ্টা ও আত্মবিশ্বাস। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও সে কখনো নিজেকে প্রতিবন্ধী মনে করেনি। বরং অন্যরা যা পারে, সেও তা পারবে এমন দৃঢ় বিশ্বাস ছিল তার। আজ সেই বিশ্বাস ও নিরলস প্রচেষ্টার ফলেই তার এই সাফল্য। রাব্বির এমন অর্জনে আমরাও গর্বিত।’
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
পুলিশ সদস্যের ওপর শ্রমিকদের হামলা, মোটরসাইকেলে আগুন
জাতীয় -
২
‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’
সারাবাংলা -
৩
জন্মদিনের প্রথম প্রহরেই চমকে দিলেন কিং!
জাতীয় -
৪
ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি
জাতীয় -
৫
পশ্চিম সাহারায় উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা, উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের
জাতীয় -
৬
শাহরুখের জন্মদিনে ‘মান্নাত’-এ কড়া নিরাপত্তা
জাতীয় -
৭
চট্টগ্রামে পুলিশ বক্সের কাছে ছিনতাইয়ের শিকার সাংবাদিক
জাতীয় -
৮
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সারাবাংলা -
৯
শামীম ওসমানের দেশে ফেরার ঘোষণায় যে হুমকি দিলেন বিএনপি নেতা
সারাবাংলা -
১০
গাজীপুরে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার
জাতীয় -
১১
নেতানিয়াহুর বিরুদ্ধে ভোটের ফলকে ‘অবৈধ’ প্রমাণের চেষ্টার অভিযোগ
জাতীয় -
১২
শুধু একটা স্নাইপারের অভাব ছিল: প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে মন্তব্য করা যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
জাতীয় -
১৩
উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন
জাতীয় -
১৪
যুব এশিয়া কাপ জয়ের প্রত্যাশা, তবে ২০২৮ বিশ্বকাপই মূল লক্ষ্য
খেলাধুলা -
১৫
ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন