প্রাথমিক শিক্ষক নিয়োগে ১৮ রায়ে জালিয়াতি, তদন্ত কমিটি গঠন আপিল বিভাগের
গণমাধ্যম ডেক্স
প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত ১৮টি মামলার রায় জালিয়াতির অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছেন আপিল বিভাগ। আগামী ২৩ নভেম্বরের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এ ঘটনায় আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াসহ আরও কয়েকজন আইনজীবীর নাম উঠে এসেছে। শুনানিকে কেন্দ্র করে আপিল বিভাগের এজলাসে আইনজীবীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
এর আগে গত বৃহস্পতিবার অভিযুক্ত আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াকে ঢাকা না ছাড়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। এ ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। অভিযোগ রয়েছে, ওই মামলায় মূল আবেদনকারীদের বাদ দিয়ে নতুন করে সহ-আবেদনকারী যুক্ত করার ক্ষেত্রে নিয়মিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এমনকি পরবর্তী সময়ে যুক্ত হওয়া আবেদনকারীদের পক্ষেই আদেশ দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষক নিয়োগসংক্রান্ত এ ধরনের ৯টি মামলায় আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়ার বিরুদ্ধে রায় জালিয়াতির অভিযোগ ওঠে। এসব রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছে রাষ্ট্রপক্ষ।
এদিকে, বিতর্কিত রায় দেওয়া হাইকোর্টের সাবেক বিচারপতি নাঈমা হায়দারের অন্যান্য রায়ও পর্যালোচনা করা প্রয়োজন বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর বিষয়টি নিয়ে আপিল বিভাগে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর!
জাতীয় -
২
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত
আন্তর্জাতিক -
৩
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী
জাতীয় -
৪
ঋণের বোঝা থেকে মুক্ত হতে মহানবী (সা.) যে উপায় দেখিয়েছেন
জাতীয় -
৫
ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩
জাতীয় -
৬
‘কারখানা ভাঙচুর করছে অনুপ্রবেশকারীরা’, কর্মীদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
সারাবাংলা -
৭
প্রাণীর সঙ্গে যৌনতার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার
জাতীয় -
৮
একাধিক অঙ্গরাজ্যে ভোটগ্রহণে বিঘ্ন, কোথাও যন্ত্রে ত্রুটি, কোথাও বিদ্যুৎ বিভ্রাট
জাতীয় -
৯
আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর
জাতীয় -
১০
পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত অনেকেই
সারাবাংলা -
১১
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
সারাবাংলা -
১২
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
জাতীয় -
১৩
১৭ দেশে প্রবাসীদের ৩০ হাজার এনআইডি পাঠিয়েছে নির্বাচন কমিশন
জাতীয় -
১৪
অপহৃত ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৩
জাতীয় -
১৫
এমপি আজিজকাণ্ডে রেজুলেশন কেন্দ্রে না পাঠানোয় জেলা বিএনপিতে ক্ষোভ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১১
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
ডেমো নিউজ
সারাবাংলা -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন