|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উত্তেজনা কমাতে চীনের আহ্বান

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১০:২৪ পিএম
৪২১ পঠিত
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উত্তেজনা কমাতে চীনের আহ্বান
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্লাস্টার ওয়ারহেড পরীক্ষার পর কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমিয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে এগোনোর আহ্বান জানিয়েছে চীন। ক্লাস্টার ওয়ারহেড হলো এমন ক্ষেপণাস্ত্রের বিস্ফোরক অংশ, যা বিস্ফোরণের সময় অনেক ছোট ছোট বোমা বা বিস্ফোরক উপাদান ছড়ি...

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্লাস্টার ওয়ারহেড পরীক্ষার পর কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমিয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে এগোনোর আহ্বান জানিয়েছে চীন। ক্লাস্টার ওয়ারহেড হলো এমন ক্ষেপণাস্ত্রের বিস্ফোরক অংশ, যা বিস্ফোরণের সময় অনেক ছোট ছোট বোমা বা বিস্ফোরক উপাদান ছড়িয়ে দেয়। এগুলো বড় একটি এলাকার ওপর একসঙ্গে আঘাত হানতে পারে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ে সাংবাদিকদের চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, কোরীয় উপদ্বীপের সমস্যার মূল কারণগুলো বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর রাজনৈতিক সমাধানের পথে থাকা উচিত। আঞ্চলিক উত্তেজনা প্রশমনে এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের প্রচেষ্টা চালানো প্রয়োজন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে পিয়ংইয়ংয়ের সর্বশেষ পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে মাও বলেন, চীন এ-সংক্রান্ত প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক কর্মকাণ্ড নিয়ে উত্তর কোরিয়ার সাম্প্রতিক বক্তব্যগুলো লক্ষ্য করেছে।

উত্তর কোরিয়া শনিবার (১ নভেম্বর) একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ওয়ারহেড পরীক্ষা চালায়। এর উদ্দেশ্য ছিল অস্ত্রটির যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্যতা ও ধ্বংসক্ষমতা যাচাই করা।

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গবেষণা ইনস্টিটিউট ও ওয়ারহেড গবেষণা ইনস্টিটিউট জানায়, পরীক্ষায় তাদের ‘টাইপ-২ স্ট্যান্ডার্ড ক্লাস্টার ওয়ারহেড’ এর সক্ষমতা যাচাই হয়েছে। তাদের দাবি, উচ্চ ঘনত্বে আঘাত হানলে ওয়ারহেডটি প্রায় ১২ থেকে ১৩ হেক্টর অর্থাৎ ২৯ থেকে ৩২ একর এলাকাজুড়ে ব্যাপক ধ্বংস ঘটাতে পারে।

দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসন বলেছে, অস্ত্রব্যবস্থার ধ্বংসক্ষমতা বাড়াতে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়েছে।
  
সূত্র: আনাদোলু এজেন্সি

সূত্র: নতুন আরএসএস সোর্স