আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
গণমাধ্যম ডেক্স
মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবস্থান নেন তারা। এতে সড়কটিতে যান চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে।
জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা একযোগে রাস্তায় নেমে আসেন। গতকাল সোমবারও একই স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন ফতুল্লার পোশাক শ্রমিকরা। সেদিন ৫ ঘণ্টা অবরোধের পর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছিলেন।
আজ মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও দুপুরের পর হঠাৎ করেই শ্রমিকরা আবারও উত্তেজিত হয়ে পড়েন এবং কাজে যোগ না দিয়ে একত্রিত হয়ে পুনরায় আন্দোলন শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির পর কাঠেরপুল এলাকার আবীর ফ্যাশনের শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ না করে মূল ফটকের সামনে দাঁড়িয়ে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে তারা পার্শ্ববর্তী মাইক্রো ফাইবার কারখানার শ্রমিকদেরও আন্দোলনে নামতে ‘প্ররোচিত’ করেন এবং কারখানাটিতে ছুটি দিতে কর্তৃপক্ষকে বাধ্য করেন। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা মেট্রো নিটওয়্যার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকদেরও কাজ বন্ধ রেখে আন্দোলনে যোগ দিতে বাধ্য করেন।
পরে দুপুর আড়াইটার দিকে কয়েক হাজার শ্রমিক একত্রিত হয়ে কাঠেরপুল এলাকা থেকে মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকার দিকে অগ্রসর হন। এ সময় পুলিশ প্রধান সড়কে প্রবেশের মুখ বন্ধ করে দিলেও বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভেঙে মূল সড়কে প্রবেশ করে অবস্থান নেন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট।
এদিকে শ্রমিকদের এই আন্দোলনকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ
শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ এ বিষয়ে বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন
জাতীয় -
২
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
অর্থনীতি -
৩
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে পিটিয়ে জখম
জাতীয় -
৪
নতুন বাস্তবতার উপযোগী হয়ে ওঠার অঙ্গীকার
জাতীয় -
৫
কুড়িগ্রামে এনসিপি নেতার পদত্যাগ
জাতীয় -
৬
কাতারে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিস্কার নামাজের ডাক আমিরের
আন্তর্জাতিক -
৭
বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, অফিসার্স ফোরামের শুভেচ্ছা
জাতীয় -
৮
ফরিদপুরে সাড়ে চার বছরেও শেষ হয়নি ৪ কোটি টাকার সড়কের নির্মাণ কাজ
জাতীয় -
৯
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার
জাতীয় -
১০
বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক
জাতীয় -
১১
ভারতীয় অধিনায়কের মুখে কেন এআই ডিভাইস
জাতীয় -
১২
স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ, বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় -
১৩
সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ স্থানীয়দের বিরুদ্ধে
জাতীয় -
১৪
সাংবাদিক রাজীব ঘোষকে তুলে নেওয়ার ঘটনায় এটিজেএফবির উদ্বেগ
জাতীয় -
১৫
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম মিসরীয় বংশোদ্ভূত মুসলিম প্রতিনিধি আদাম হামাউই
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন