|
| |
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নিষিদ্ধ কনটেন্ট সরায়নি, গুগল ও টেলিগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৬:৪০ পিএম
৩৩৫ পঠিত
নিষিদ্ধ কনটেন্ট সরায়নি, গুগল ও টেলিগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নিষিদ্ধ কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে মোট ১ কোটি ৮৪ লাখ রুবল (প্রায় ২ লাখ ২৬ হাজার ডলার) জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। মঙ্গলবার মস্কোর তাগানস্কি জেলা আদালত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আনা প্রশাসনিক মামলার শুনানি শেষে এ...

নিষিদ্ধ কনটেন্ট সরাতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামকে মোট ১ কোটি ৮৪ লাখ রুবল (প্রায় ২ লাখ ২৬ হাজার ডলার) জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত।

মঙ্গলবার মস্কোর তাগানস্কি জেলা আদালত প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আনা প্রশাসনিক মামলার শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন।

আদালতের আদেশ অনুযায়ী, নিষিদ্ধ কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় টেলিগ্রামকে ৩টি অভিযোগে মোট ১ কোটি ৪৬ লাখ রুবল বা প্রায় ১ লাখ ৭৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে। অন্যদিকে, গুগলকে জরিমানা করা হয়েছে ৩৮ লাখ রুবল বা প্রায় ৪৭ হাজার ডলার।

রাশিয়ার কর্তৃপক্ষের অভিযোগ, সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ একটি গোষ্ঠীতে সদস্য সংগ্রহসংক্রান্ত কনটেন্ট এবং কর্তৃপক্ষের বিবেচনায় উগ্রবাদী উপাদান হিসেবে চিহ্নিত একটি বই সরাতে ব্যর্থ হয়েছে টেলিগ্রাম।

অন্যদিকে, রুশ সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করে, এমন তথ্য মুছে না ফেলায় গুগলকে জরিমানা করা হয়েছে।

রাশিয়ায় স্থানীয় আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না মানার অভিযোগে বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রায়ই ব্যবস্থা নেওয়া হয়। এর আগে গুগল ও টেলিগ্রামসহ বিভিন্ন আন্তর্জাতিক ইন্টারনেট প্ল্যাটফর্মকে নিষিদ্ধ কনটেন্ট অপসারণে ব্যর্থতার কারণে একাধিকবার জরিমানা করেছে দেশটির আদালত।

সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: কালবেলা