সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার করছে উগান্ডা
গণমাধ্যম ডেক্স
সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে উগান্ডা। দেশটিতে প্রায় দুই দশক ধরে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার পর ধাপে ধাপে সব সেনা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাম্পালা।
সোমবার উগান্ডা সরকার সেনা প্রত্যাহার শুরুর বিষয়টি নিশ্চিত করে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ২০২৭ সালের শেষ নাগাদ সোমালিয়ায় মোতায়েন থাকা সব সেনা প্রত্যাহার করা হবে।
উগান্ডার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আফ্রিকান ইউনিয়নের অনুমোদিত সোমালিয়া সহায়তা ও স্থিতিশীলতা মিশনের আওতায় দেশটিতে প্রায় ৪ হাজার ৫০০ উগান্ডার সেনা মোতায়েন রয়েছে। এছাড়া সোমালিয়ার ফেডারেল সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আরও কিছু সেনা সেখানে দায়িত্ব পালন করছেন। তবে এ ব্যবস্থায় ঠিক কতজন সেনা মোতায়েন রয়েছেন, তা স্পষ্ট নয়।
উগান্ডার পিপলস ডিফেন্স ফোর্সেসের (ইউপিডিএফ) মুখপাত্র ক্রিস মাজেজি এক বিবৃতিতে জানান, প্রথম পর্যায়ে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মোতায়েন করা সেনাদের প্রত্যাহার করা হচ্ছে। এরই মধ্যে প্রথম দফার সেনারা দেশে ফিরে এসেছেন।
বিবৃতিতে তিনি বলেন, সোমালিয়ার ফেডারেল সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় ব্যবস্থার আওতায় মোতায়েন করা সেনাদের প্রত্যাহার কার্যক্রম অবিলম্বে শুরু হয়েছে।
মাজেজি আরও জানান, ধাপে ধাপে সব সেনা ফিরিয়ে নেওয়া হবে। এর মধ্যে আফ্রিকান ইউনিয়নের অধীনে পরিচালিত অসোম মিশনে দায়িত্ব পালনরত সেনারাও রয়েছেন। ২০২৭ সালের শেষ নাগাদ পুরো প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, সোমালিয়ায় আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব দীর্ঘদিন ধরে সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান পরিচালনায় সহায়তা করতে প্রায় দুই দশক ধরে দেশটিতে সেনা মোতায়েন রেখেছিল উগান্ডা।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইসরায়েলি হামলাকে সমর্থন করা জার্মানি যুদ্ধের অর্থনৈতিক বোঝা নিয়ে উদ্বিগ্ন: ইরান
জাতীয় -
২
ট্রাম্পের ওপর বাজি ধরেছিলেন নেতানিয়াহু, শেষ পর্যন্ত হারলেন দুজনই
জাতীয় -
৩
সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে নতুন চুক্তি
জাতীয় -
৪
প্রমাণপত্র থাকার পরও স্বীকৃতি না পাওয়ার অভিযোগ মানিকগঞ্জের তিন মুক্তিযোদ্ধার
জাতীয় -
৫
কংগ্রেস হাতছাড়া, বড় ধাক্কা খেলেন ট্রাম্প
জাতীয় -
৬
ইরানের যুদ্ধের কারণেই নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে: ভ্যান্স
জাতীয় -
৭
সৌরবিদ্যুৎ খাতে সহজ অর্থায়নে গুরুত্ব দিচ্ছে সরকার
অর্থনীতি -
৮
চট্টগ্রাম কাস্টমসে নিলামে উঠছে আপেল-আদা
জাতীয় -
৯
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স
জাতীয় -
১০
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জিতে স্টেট সিনেটর হলেন কিশোরগঞ্জের শেখ রহমান
জাতীয় -
১১
‘ইনশাআল্লাহ’ থেকে ‘আলহামদুলিল্লাহ’, ঐতিহাসিক জয়ের পর ট্রাম্পকে খোঁচা এল-সাইয়েদের
জাতীয় -
১২
অবৈধ অভিবাসন রোধে ১৪ জেলা চিহ্নিত: শামা ওবায়েদ
জাতীয় -
১৩
তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের
জাতীয় -
১৪
রাঙামাটিতে হাদি হত্যার বিচার দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’
জাতীয় -
১৫
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন