|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম
২৪৪ পঠিত
নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেটে অবস্থিত আলমাস পয়েন্টে নিজেদের নতুন বিক্রয়কেন্দ্র (ফ্ল্যাগশিপ আউটলেট) চালু করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার (জিঅ্যান্ডজি)।

নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেটে অবস্থিত আলমাস পয়েন্টে নিজেদের নতুন বিক্রয়কেন্দ্র (ফ্ল্যাগশিপ আউটলেট) চালু করেছে বাংলাদেশে অ্যাপলের অনুমোদিত পুনর্বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার (জিঅ্যান্ডজি)। বিক্রয়কেন্দ্রটিতে অ্যাপল পণ্যের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের অফিশিয়াল স্মার্টফোনসহ মোবাইল ফোনের আনুষঙ্গিক সামগ্রী, অডিও পণ্য, স্মার্ট ডিভাইস ও অন্যান্য প্রযুক্তিপণ্য পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিক্রয়কেন্দ্রটিতে অ্যাপল, স্যামসাং, মার্শাল, বোস, জেবিএল, হারম্যান কার্ডন, বেলকিন, ডিজেআই, গোপ্রো, গুগল, স্টারলিংক, মেটা ও অ্যামাজন ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে আগামী ৭ থেকে ৯ নভেম্বর নির্দিষ্ট প্রযুক্তিপণ্য কিনলে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ও মিলবে।

পছন্দের প্রযুক্তিপণ্য সহজে কেনার সুযোগ দিতে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়তি খরচ ছাড়াই কিস্তিতে পণ্য কেনা যাবে বিক্রয়কেন্দ্রটিতে। পাশাপাশি বিভিন্ন পণ্য কিনে উপহারও পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো