|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

নাটোরে বটগাছের মগডালে উঠে যায় কিশোর, পরে যেভাবে নামানো হলো

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৮:৩২ এএম
১৮২ পঠিত
নাটোরে বটগাছের মগডালে উঠে যায় কিশোর, পরে যেভাবে নামানো হলো
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নাটোরের নলডাঙ্গায় একটি মাদ্রাসার বটগাছের মাথায় উঠে পড়ে মো. আলহাজ্ব (১৩) নামের এক কিশোর। প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিরাপদে নামিয়ে আনেন।

নাটোরের নলডাঙ্গায় একটি মাদ্রাসার বটগাছের মগডালে উঠে পড়ে মো. আলহাজ্ব (১৩) নামের এক কিশোর। প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিরাপদে নামিয়ে আনেন। পরে তাকে নানা-নানির হাতে তুলে দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের একটি মাদ্রাসা–সংলগ্ন বটগাছে এ ঘটনা ঘটে।

আলহাজ্ব নলডাঙ্গা পৌরসভার পশ্চিম সোনাপাতিল এলাকার বাসিন্দা মো. রাসেলের ছেলে। পরিবারের সদস্যরা জানান, আলহাজ্ব মানসিকভাবে ভারসাম্যহীন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব তার নানা-নানির সঙ্গে থাকে। গতকাল সকাল সাতটার দিকে তাকে খুঁজে না পেয়ে নানা-নানি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা জানতে পারেন, বাঁশিলা এলাকার একটি মাদ্রাসার বটগাছের মাথায় উঠে বসে আছে আলহাজ্ব।

স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও তাকে গাছ থেকে নামাতে পারেননি। পরে নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় গাছের নিচে নেট বিছিয়ে এবং বিভিন্ন প্রলোভনে কিশোরটিকে নামানোর চেষ্টা করা হয়।

অভিযানটিতে নেতৃত্ব দেন নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেখে ছেলেটি বটগাছের আরও উপরের ডালে উঠতে থাকে। আমরা তাকে কলা–বিস্কুট খাওয়ানোর কথা বলে নামানোর চেষ্টা করি। কিন্তু তাতে কাজ না হওয়ায় আমাদের একজন গাছে উঠে তাকে উদ্ধার করে নিয়ে আসে। নিরাপত্তার জন্য নিচে জাল ধরে রাখা ছিল। শেষ পর্যন্ত নিরাপদে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’

সূত্র: প্রথম আলো