|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ফের রবীন্দ্রনাথের দেয়াল ছবি আঁকছে কেসিসি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০২:০২ পিএম
২০০ পঠিত
ফের রবীন্দ্রনাথের দেয়াল ছবি আঁকছে কেসিসি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রের মুখ কালো রং দিয়ে ঢেকে দেওয়া এবং একই স্থানে রবীন্দ্রনাথবিরোধী পোস্টার সাঁটানোর ঘটনায় ক্ষোভ ও নিন্দার মুখে সেটি পুনরায় আঁকার কাজ শুরু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।  শনিবার (৭ নভেম্বর) নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে নতুন করে চিত্রটি আঁ...

খুলনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রের মুখ কালো রং দিয়ে ঢেকে দেওয়া এবং একই স্থানে রবীন্দ্রনাথবিরোধী পোস্টার সাঁটানোর ঘটনায় ক্ষোভ ও নিন্দার মুখে সেটি পুনরায় আঁকার কাজ শুরু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। 

শনিবার (৭ নভেম্বর) নগরীর শিববাড়ী মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে নতুন করে চিত্রটি আঁকার উদ্যোগ নেওয়া হয়।

এর আগে শুক্রবার সকালে দেয়ালচিত্রটির মুখ কালো রং দিয়ে ঢেকে দেওয়া এবং সেখানে বিরোধী পোস্টার সাঁটানোর বিষয়টি নজরে আসে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিন্দা জানিয়ে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরীর সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে এসব দেয়ালচিত্র আঁকা হয়েছে। এগুলো নষ্ট বা বিকৃত করা কোনোভাবেই কাম্য নয়। ক্ষতিগ্রস্ত গ্রাফিতিটি পুনরায় আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে পুলিশ প্রশাসনকে তদন্তের জন্য জানানো হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানিয়েছিলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ অভিযোগ না করলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি নিয়ে দেয়ালচিত্র আঁকা হয়েছিল। এরই অংশ হিসেবে রেলস্টেশনের দেয়ালে স্থান পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র।

সূত্র: নতুন আরএসএস সোর্স