সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত
গণমাধ্যম ডেক্স
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা সৌদি আরবের ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি’র কর্মী ও তাদের পরিবারের সদস্য। তাদের মধ্যে একই পরিবারের চারজন এবং অন্য একটি পরিবারের তিনজন রয়েছেন।
জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সূত্রে নিহতদের পারিবারিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন- চকরিয়ার বাসিন্দা ও প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও একমাত্র মেয়ে। তবে সন্তানদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহত অন্য তিনজন হলেন একই প্রতিষ্ঠানের ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী, মক্কায় কর্মরত প্রতিষ্ঠানটির স্টোরকিপার শাহ আলম এবং শাহ আলমের এক মাস বয়সী কন্যাশিশু।
আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা একটি ব্যক্তিগত গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাচ্ছিলেন। পথে মরুভূমির দীর্ঘ মহাসড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। বর্তমানে নিহতদের মরদেহ মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। কনস্যুলেট কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ডেমোক্র্যাটদের মোকাবিলায় আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন ট্রাম্প
জাতীয় -
২
বিশ্বকাপ ফাইনালের মারামারি: মলিনার সাজা কমলো, পারদেসের নিষেধাজ্ঞা বহাল
খেলাধুলা -
৩
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত
জাতীয় -
৪
নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
জাতীয় -
৫
জমি দখলের অভিযোগে জামায়াত নেতাকে পিটিয়ে জখম
জাতীয় -
৬
পদ্মার পানির ন্যায্য হিস্যায় ছাড় নয়, প্রয়োজনে লংমার্চ: আখতার হোসেন
সারাবাংলা -
৭
আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
জাতীয় -
৮
সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচিতে যুক্ত হলেন ৮ শীর্ষ উদ্যোক্তা
জাতীয় -
৯
পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত অন্তত ১৫
জাতীয় -
১০
স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা
জাতীয় -
১১
সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ
জাতীয় -
১২
সৌদির জেদ্দায় দুর্ঘটনায় হতাহত ১৩ জন কক্সবাজারের বাসিন্দা
জাতীয় -
১৩
সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
১৪
রাতভর রাশিয়ার হামলায় কেঁপে উঠল কিয়েভ
জাতীয় -
১৫
একই দিনে দুই মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন