জমি দখলের অভিযোগে জামায়াত নেতাকে পিটিয়ে জখম
গণমাধ্যম ডেক্স
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠীতে জমি দখলের অভিযোগে মো. শফিকুল ইসলাম নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম সমুদয়কাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল ইসলামের অভিযোগ, শনিবার দুপুরে ইমরান খন্দকারের নেতৃত্বে মনোজ বিশ্বাস, জাকির খান, সুমন খান, সুমন আইচসহ ১২-১৪ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করে। এ সময় মন্দির ভাঙা ও মন্দিরের জমি দখলের অভিযোগ তুলে তারা হামলা চালায়।
তিনি আরও বলেন, আমার ভাই সিদ্দিকুর রহমান এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে পেটানো হয়। সমুদয়কাঠী ইউনিয়নের টুটুল আইচের নির্দেশনায় এ হামলা চালানো হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন টুটুল আইচ বলেন, শফিকুল আমাদের শীতলা মন্দিরের কাজে ব্যবহৃত একটি জমি ৫ আগস্টের পর দখলে নিয়েছেন। এ জমি নিয়ে কয়েকজনের সঙ্গে তার পূর্ববিরোধ রয়েছে। হামলার বিষয়ে আমি অবগত ছিলাম না। আমি দুপুরে ইউনিয়নের দুর্গাকাঠীতে একটি কাজে ব্যস্ত ছিলাম।
তিনি আরও বলেন, ইমরান খন্দকার ও শফিকুলের মধ্যে একটি সুপারি বাগান নিয়ে বিরোধের কথা শুনেছি। ওই ঘটনায় তাদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে জেনেছি।
এ বিষয়ে অভিযুক্ত ইমরান খন্দকার বলেন, আমি সমুদয়কাঠী ইউনিয়নের একটি পুকুরসহ ২৭ শতাংশ জমির সুপারি বাগান তিন বছরের জন্য লিজ নিয়েছি। শনিবার বাগান থেকে সুপারি পাড়তে গেলে শফিকুল, তার ভাই সিদ্দিকসহ কয়েকজন এসে সুপারি নিয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়। পরে আত্মরক্ষার্থে আমরাও দু-চারটি কিল-ঘুষি দিয়েছি।
নেছারাবাদ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ বলেন, শফিকুল সমুদয়কাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমির। শনিবার দুপুরে ইমরান, মনোজ, জাকিরসহ কয়েকজন শফিকুলের বাড়িতে প্রবেশ করে মন্দিরের জমি দখলের অভিযোগ তুলে তার ওপর অতর্কিত হামলা চালিয়েছেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। একটি পক্ষ থানায় এসেছিল। তাদের আগে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বিশ্বকাপ ফাইনালের মারামারি: মলিনার সাজা কমলো, পারদেসের নিষেধাজ্ঞা বহাল
খেলাধুলা -
২
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় শনাক্ত
জাতীয় -
৩
নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
জাতীয় -
৪
জমি দখলের অভিযোগে জামায়াত নেতাকে পিটিয়ে জখম
জাতীয় -
৫
পদ্মার পানির ন্যায্য হিস্যায় ছাড় নয়, প্রয়োজনে লংমার্চ: আখতার হোসেন
সারাবাংলা -
৬
আর্থিক সহায়তা ও চাকরির আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
জাতীয় -
৭
সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচিতে যুক্ত হলেন ৮ শীর্ষ উদ্যোক্তা
জাতীয় -
৮
পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত অন্তত ১৫
জাতীয় -
৯
স্থাপত্য ও চিত্রে পুরান ঢাকার কাব্যময়তা
জাতীয় -
১০
সুরের মূর্ছনায় মাতল মানিক মিয়া অ্যাভিনিউ
জাতীয় -
১১
সৌদির জেদ্দায় দুর্ঘটনায় হতাহত ১৩ জন কক্সবাজারের বাসিন্দা
জাতীয় -
১২
সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় -
১৩
রাতভর রাশিয়ার হামলায় কেঁপে উঠল কিয়েভ
জাতীয় -
১৪
একই দিনে দুই মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি
জাতীয় -
১৫
সিলিন্ডারের দাম ২৫০০ টাকা, ‘কুলাইতে না পেরে’ তামান্নারা এখন রান্না করেন লাকড়ি দিয়ে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন