বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে সৌদিতে, খুন হয়ে ফিরলেন খোরশেদ
গণমাধ্যম ডেক্স
দেড় যুগ আগে ঢাকায় হওয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরি হারিয়েছিলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা গ্রামের খোরশেদ আলম। এরপর পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় ২০১৭ সালে সৌদি আরবে পাড়ি জমান তিনি। কঠোর পরিশ্রমে প্রবাসে গড়ে তুলেছিলেন ব্যবসা প্রতিষ্ঠান। সম্প্রতি সৌদি আরবের আবহা শহরে সুদানের দুই নাগরিকের ছুরিকাঘাতে খুন হন খোরশেদ। কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে তার মরদেহ।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পৌঁছায়।
নিহত খোরশেদ আলম ভিরাল্লা গ্রামের হাজী আনছর আলীর বাড়ির মৃত হাজী নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত হন খোরশেদ আলম। সে সময় খাগড়াছড়িতে কর্মরত ছিলেন তিনি। চাকরি হারানোর পাশাপাশি দুই বছরের বেশি সময় কারাভোগও করতে হয় তাকে। পরে জীবিকার তাগিদে ২০১৭ সালে সৌদি আরবে পাড়ি জমান। দেশটির আভা খামিজের মোসাইদ খালেদিয়া এলাকায় ফয়সাল আহমারী মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। পরবর্তী সময় তিনি সেখানে লন্ড্রি ব্যবসায় শুরু করেছিলেন।
নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার বলেন, গত ১১ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে দোকানের বকেয়া টাকা আদায় ও হিসাব-নিকাশ নিয়ে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা ও দোকানের কর্মচারী আহাদ মিয়ার সঙ্গে কয়েকজন সুদানের নাগরিকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুদানের নাগরিকরা আহাদের ওপর হামলা চালালে তাকে বাঁচাতে এগিয়ে যান খোরশেদ আলম। এ সময় সুদানের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে খোরশেদ আলমকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডের পরপরই সৌদি আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
নিহতের বড় ভাই আব্দুল মতিন বলেন, এ নৃশংস হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রমে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। স্থানীয় আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ এবং গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে মামলাটি চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, খোরশেদ আলম চার কন্যাসন্তানের জনক ছিলেন। এর মধ্যে দুজন বিবাহিত এবং অপর দুজন অবিবাহিত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম অভিভাবককে হারিয়ে তার স্ত্রী ও কন্যাসন্তানসহ পুরো পরিবার এখন অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে নিয়ে মশকরা ইরানের
আন্তর্জাতিক -
২
নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়
আন্তর্জাতিক -
৩
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে: আইনমন্ত্রী
জাতীয় -
৪
শেয়ারভিত্তিক ফ্ল্যাটের ব্যবসায় বিনিয়োগ করে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, দাবি রিহ্যাবের
জাতীয় -
৫
দুই ম্যাচে তিন গোল, সাফে পাকিস্তানের নতুন গোলমেশিন ১৯ বছরের নাজিব
জাতীয় -
৬
উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তিগত উৎকর্ষে বিশেষ গুরুত্ব দিচ্ছি
জাতীয় -
৭
প্রথমবার প্রকাশ্যে ক্যাটরিনা–ভিকির ছেলের মিষ্টি ছবি
জাতীয় -
৮
শাড়ির মামলার পর এবার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা
জাতীয় -
৯
বিয়েতে যাচ্ছিলেন, ব্যাগে ছিল ৫০ লাখ টাকার স্বর্ণালংকার, ছিনতাইয়ের পর উদ্ধার যেভাবে
জাতীয় -
১০
কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, বিক্ষোভ করায় ২০ কারখানায় ছুটি
সারাবাংলা -
১১
‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট সিজন ২-এর সফল সমাপ্তি
জাতীয় -
১২
সংসদে উঠছে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল
জাতীয় -
১৩
সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ নুরের
জাতীয় -
১৪
৭ নভেম্বরের শিক্ষা: ভোগে নয়, ত্যাগেই আস্থার রাজনীতি
জাতীয় -
১৫
অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন