|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

এক দিনের ব্যবধানে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৭:৪৪ পিএম
৪৪৭ পঠিত
এক দিনের ব্যবধানে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আগের কার্যদিবসে প্রায় ২ শতাংশ বাড়ার পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত মূল্যস্ফীতির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে স্বর্ণের বাজারে এ দরপতন দেখা গেছে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১২টা ২ মিনিটে স্পট মার্ক...

আগের কার্যদিবসে প্রায় ২ শতাংশ বাড়ার পর মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত মূল্যস্ফীতির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে স্বর্ণের বাজারে এ দরপতন দেখা গেছে।

মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১২টা ২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৩ হাজার ৯০৩ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার দর কমেছে ১ দশমিক ৪ শতাংশ। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৩ দশমিক ৮০ ডলার।

বাজারসংশ্লিষ্টদের মতে, জ্বালানির দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে, এমন আশঙ্কা বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়েছিল। তবে মঙ্গলবার সেই ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে পারেনি মূল্যবান এই ধাতু।

সূত্র: রয়টার্স 

সূত্র: নতুন আরএসএস সোর্স