|
| |
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ট্রাম্পকে হত্যার হুমকি, ওয়াশিংটনে অস্ত্রসহ ভেনেজুয়েলার নাগরিক গ্রেপ্তার

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৯:৪৬ এএম
৩০২ পঠিত
ট্রাম্পকে হত্যার হুমকি, ওয়াশিংটনে অস্ত্রসহ ভেনেজুয়েলার নাগরিক গ্রেপ্তার
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হোয়াইট হাউসের কাছ থেকে অস্ত্রসহ এক ভেনেজুয়েলার নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হোয়াইট হাউসের কাছ থেকে অস্ত্রসহ এক ভেনেজুয়েলার নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিভাগটির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে একটি পার্ক করা গাড়ির ভেতরে সন্দেহজনক আচরণ করতে দেখে ওই ব্যক্তির কাছে যান সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। এ সময় ওই ব্যক্তি কর্মকর্তাদের জানান, ‘তার মাথার ভেতর থেকে আসা কিছু কণ্ঠস্বর’ তাকে রাজধানীতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার নির্দেশ দিয়েছিল। পরে কর্মকর্তারা গাড়িটিতে তল্লাশি চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন। এর মধ্যে একটি এআর-১৫ ধরনের রাইফেল এবং দুটি হ্যান্ডগান রয়েছে। এছাড়া কয়েক ডজন গুলি পাওয়া যায়। কর্তৃপক্ষের দাবি, গাড়িটি চুরি করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তির নাম রনি ইয়োরড্রিক্স গুয়ানিপা ক্রিনোস। ডিএইচএস তাকে অবৈধ অভিবাসী হিসেবে বর্ণনা করেছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য কিংবা সম্ভাব্য আইনি পদক্ষেপ সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি। সূত্র: আনাদোলু এজেন্সি 

সূত্র: নতুন আরএসএস সোর্স