|
| |
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মেধাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৬, ০৪:০৪ পিএম
১৭৪ পঠিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মেধাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজসমূহে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর...
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজসমূহে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সালমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০২ নভেম্বরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রথম সভায় কলেজসমূহে অধ্যয়নরত মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের শিক্ষাগত উৎকর্ষ সাধনে উৎসাহিত করা এবং তাদের মেধার যথাযথ স্বীকৃতি প্রদানের লক্ষ্যে মেধাবৃত্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাবৃত্তি প্রদান করা হবে। এছাড়াও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদানের জন্য সিন্ডিকেট সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সূত্র: কালবেলা