|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে নতুন অভিযানক্ষেত্র নির্ধারণ আইআরজিসির

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৫:০৮ পিএম
৩২১ পঠিত
যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে নতুন অভিযানক্ষেত্র নির্ধারণ আইআরজিসির
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
যুক্তরাষ্ট্র ও শত্রুপক্ষের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে ইরান। নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করা এবং নতুন ভৌগোলিক এলাকায় অভিযান পরিচালনার পরিকল্পনা এখন দেশটির সামরিক অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন...

যুক্তরাষ্ট্র ও শত্রুপক্ষের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে ইরান। নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করা এবং নতুন ভৌগোলিক এলাকায় অভিযান পরিচালনার পরিকল্পনা এখন দেশটির সামরিক অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি দেশটির সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির দেওয়া নির্দেশনার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।

মোহেব্বি বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশনা ‘যুদ্ধে নতুন অধ্যায়ের সূচনা করেছে’। আগের যেকোনো সময়ের তুলনায় ইরানের সশস্ত্র বাহিনী এখন শত্রুপক্ষকে চূড়ান্ত জবাব দিতে বেশি প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না—সর্বোচ্চ নেতার এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে আইআরজিসির মুখপাত্র বলেন, শত্রুপক্ষের ক্ষতিসাধন এবং পূর্ণাঙ্গ প্রতিরোধক্ষমতা অর্জনের লক্ষ্যে বিস্তৃত একটি অভিযানক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে নতুন লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং নতুন নতুন ভৌগোলিক এলাকায় সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে আইআরজিসি।

এর আগে সামরিক কমান্ডারদের উদ্দেশ্যে দেওয়া নির্দেশনায় আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, যেকোনো মাত্রা ও ধরনের হুমকির জবাব তাৎক্ষণিক ও কার্যকরভাবে দিতে হবে। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, দেশটির শত্রুরা যদি আবার সামরিক হামলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে, তাহলে সেই হামলা কখন এবং কোন পরিস্থিতিতে শেষ হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণ।

আইআরজিসির এই বক্তব্যকে কেন্দ্র করে ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিধি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
  
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

সূত্র: নতুন আরএসএস সোর্স