এবার টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
গণমাধ্যম ডেক্স
ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের পর এবার নিজের দেশ বাংলাদেশে ফিরছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সঞ্জয়।
একটি বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজেই জানান, টেকনোর স্পেশাল গেস্ট পারফর্মার হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছেন তিনি। সম্প্রতি ফিফা বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ পারফর্ম করে আলোচনায় আসেন তিনি। সেই অনুষ্ঠানে রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংবলিত একটি বিশেষ জ্যাকেট পরে নিজের বাংলাদেশি পরিচয়ও তুলে ধরেন সঞ্জয়।
সঞ্জয় দেব বলেন, ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত ছিল। তবে নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অনুভূতিটা একেবারেই আলাদা। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে সবার সঙ্গে সেই আনন্দ ও উচ্ছ্বাস ভাগ করে নিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়ার জন্য টেকনো’কে অনেক ধন্যবাদ।
টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক অটুট রেখে তার মিউজিককে বিশ্বমঞ্চে নিয়ে গেছেন। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপে তাকে বাংলাদেশে নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ফুটবল ও মিউজিকের এমন এক শক্তি রয়েছে, যা ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে। তাই আমরা চাই, উদ্বোধনী রাতটি দর্শকদের জন্য আনন্দ, উচ্ছ্বাস আর স্মরণীয় মুহূর্তে ভরপুর হয়ে উঠুক, যা তাদের মনে থেকে যাবে দীর্ঘদিন।
টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সঞ্জয়ের পারফরম্যান্স। আন্তর্জাতিক মঞ্চ মাতানোর পর এবার দেশের দর্শকদের সামনে নিজের মিউজিকের জাদু ছড়িয়ে দিতে আসছেন তিনি। তার পারফরম্যান্স দক্ষিণ এশিয়ার ফুটবলের এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলবে।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬। এই প্রতিযোগিতায় অংশ নেবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় ফুটবল দল।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
স্পেনে ট্রেন ট্র্যাজেডি, ২৪ ফুটবল ম্যাচ ম্যাচ স্থগিত
জাতীয় -
২
ইতিহাস গড়ে ব্যালন ডি’অরজয়ী কেইনকে বায়ার্নের সংবর্ধনা
জাতীয় -
৩
রিকশাচালকদের মাঝে এপেক্স ক্লাব অব কর্ণফুলীর ত্রাণসামগ্রী বিতরণ
জাতীয় -
৪
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পুনঃঅর্থায়নে আগ্রহী আইসিবিসি ব্যাংক
জাতীয় -
৫
বর্ণাঢ্য আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু
জাতীয় -
৬
ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর
জাতীয় -
৭
ড্যাব নেতা জাহিদের নাম উল্লেখ করে মামলা, দৃষ্টান্তমূলক শাস্তি চান জনস্বাস্থ্য–বিশেষজ্ঞরা
জাতীয় -
৮
এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল
জাতীয় -
৯
দুই মাসের মধ্যে অগ্রগতি না হলে ওয়াসার প্রকল্প পরিচালক ও কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি
জাতীয় -
১০
আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত ৪৭% পরিবার
জাতীয় -
১১
ইংলিসের সেঞ্চুরির দিনে স্বস্তিতে অস্ট্রেলিয়া
জাতীয় -
১২
প্লাস্টিক পুনর্ব্যবহারে বিনিয়োগ বাড়ানোর তাগিদ
জাতীয় -
১৩
ব্যাটারিচালিত রিকশা কীভাবে চলবে, বিধিমালা জারি
জাতীয় -
১৪
শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
জাতীয় -
১৫
৯ মাসে ৩,৩০৩ কোটি টাকা লোকসান ইসলামী ব্যাংকের
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন