ইয়েমেনে সংঘাতের তীব্রতা বৃদ্ধি, আগস্ট থেকে নিহত প্রায় ১৬৭৭
গণমাধ্যম ডেক্স
ইয়েমেনে সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির মধ্যে গত আগস্ট থেকে ১ হাজার ৬৭৭ মানুষ নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৭ হাজারেরও বেশি মানুষ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
প্রতিবেদন অনুযায়ী, আগস্ট থেকে সংঘাত-সংশ্লিষ্ট ঘটনায় মোট ১ হাজার ৬৭৭ জন নিহত এবং ৭ হাজার ৩৯৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গত ২০ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মাত্র ছয় দিনে হতাহত হয়েছেন ৫৫৯ জন। এ সময় প্রতিদিন গড়ে প্রায় ৯৩ জন হতাহত হয়েছেন।
ডব্লিউএইচও জানায়, প্রতিবেদনভুক্ত সময়ে ইয়েমেনের তাইজ, লাহজ ও মারিব প্রদেশে লড়াই অব্যাহত ছিল। অন্যদিকে, এডেন, আল-দালি ও শাবওয়াহ প্রদেশে তুলনামূলক কম হতাহতের তথ্য পাওয়া গেছে।
সংঘাতে আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে জরুরি চিকিৎসাসামগ্রী সরবরাহ করেছে সংস্থাটি। গত ২৪ অক্টোবর তাইজ শহরে ৫৬টি ট্রমা ও জরুরি চিকিৎসা কিট পাঠানো হয়। এর মধ্যে ৪৬টি ছিল আঘাতজনিত রোগীর চিকিৎসার জন্য এবং ১০টি জরুরি স্বাস্থ্যসেবার জন্য।
এ ছাড়া ৩টি হাসপাতাল ও একটি স্বাস্থ্যকেন্দ্রের জন্য প্রায় ৩০ মেট্রিক টন চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছে।
তবে মারিব প্রদেশে স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডব্লিউএইচও। সংস্থাটি জানায়, সেখানে ৩১টি ভ্রাম্যমাণ চিকিৎসা দলের মধ্যে মাত্র ছয়টি এখনো কার্যক্রম চালাতে পারছে। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি ও চিকিৎসাসামগ্রীর ঘাটতির কারণে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এদিকে, গত ২০ অক্টোবর তাইজ শহরের আল-থাওরা জেনারেল হাসপাতালে গোলাবর্ষণের ঘটনা ঘটে। এতে তিন সেনাসদস্য ও একজন রোগী আহত হন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটির তথ্য অনুযায়ী, অব্যাহত সংঘাতের কারণে ইয়েমেনে হতাহতের সংখ্যা বাড়ার পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা ও স্বাস্থ্য অবকাঠামোর ওপর চাপ ক্রমেই বাড়ছে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ভারতে জিমির স্বীকৃতির দিনে জাপানের কাছে হার
খেলাধুলা -
২
যুবদল নেতার বিরুদ্ধে ২১ পরিবারের ভিটা দখল করে সড়ক নির্মাণের অভিযোগ
জাতীয় -
৩
সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮তম সভা অনুষ্ঠিত
জাতীয় -
৪
৪ ঘণ্টা বিলম্বের পর উড়ল প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ
জাতীয় -
৫
আইজিপির মন্তব্য ‘অসতর্কভাবে শব্দচয়ন’, ক্রসফায়ারের নির্দেশনা পেয়েছেন বলেননি: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় -
৬
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডির দায়িত্বে শিবা শানু
জাতীয় -
৭
চলতি শিক্ষাবর্ষেই শুরু হচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা
জাতীয় -
৮
বেতন-ভাতা বন্ধ, মানবেতর জীবনযাপনে লাউয়াছড়ার কর্মচারীরা
জাতীয় -
৯
জয়পুরহাটে ৮৫ লাখ টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার
জাতীয় -
১০
গণিত অলিম্পিয়াড: আমার প্রস্তুতির গল্প ও কিছু পরামর্শ
জাতীয় -
১১
মধ্যবয়সী নারীর ব্যথা, কারণ কি মেনোপজ
জাতীয় -
১২
জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে
জাতীয় -
১৩
আকবরের মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু সে তো জামিন নিয়ে ভারতে পালিয়েছে: রায়হানের মা
সারাবাংলা -
১৪
ডিমের দামে পরিবর্তন, স্বস্তি নেই সবজিতে
অর্থনীতি -
১৫
সম্ভবত সেখানেই আমরা ভুল করেছি: সাদমান
খেলাধুলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৩
মরুভূমিকে উর্বর ভূমিতে পরিণত করার নতুন অনুজীব আবিষ্কার
সারাবাংলা -
১৪
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন