শেরপুরে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪
গণমাধ্যম ডেক্স
শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে উদ্ধার হওয়া নারীকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।
রোববার (১ নভেম্বর) দুপুরে শেরপুর জেলা শহরের পুরাতন গরুহাটি মহল্লার পিবিআই অফিসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার পঙ্কজ দত্ত।
প্রেস ব্রিফিংয়ে সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সকালে শ্রীবরদীতে কুড়িকাহনিয়া সেতুর নিচে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতসহ একাধিক চিহ্ন দেখা যায়। পরে নিহতের পরিচয় শনাক্ত জানা যায়, তার নাম ঝিনুক আক্তার (২৬)। তিনি গাজীপুরের টঙ্গী এলাকার মো. শাকিল মিয়ার মেয়ে।
এ ঘটনার পরদিন ২৩ অক্টোবর নিহতের ফুফু শিরিনা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ৫ জনকে আসামী করে শেরপুরের শ্রীবরদি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়েরের পর ঘটনার রহস্য উদঘাটনে ছায়া তদন্তে নামে পিবিআই। তদন্তের একপর্যায়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত ২৯ অক্টোবর পঞ্চগড় জেলার বোদা থানার কাজলদিঘী ইউনিয়নের দিঘলগ্রাম থেকে মো. নূর ইসলাম বাবুকে (৪৪) গ্রেপ্তার করে পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর জামালপুর থেকে মো. সজলকে গ্রেপ্তার করা হয়। পরে ১ নভেম্বর কুমিল্লার দাউদকান্দি ও শেরপুরের শ্রীবরদী এলাকা থেকে মো. নূর মোহাম্মদ ওরফে গোসা ও মাহবুবা আক্তার ওরফে ফাতেমাকে গ্রেপ্তার করে পিবিআই।
পিবিআই জানায়, ভিকটিম ঝিনুক আক্তার গাজীপুরের টংগীর একটি পার্লারে কাজ করতেন। গত ২১ অক্টোবর দুপুরে ঝিনুককে ঢাকার উত্তরখানের একটি ৫ তলা বিল্ডিংয়ের ভাড়া বাসায় নিয়ে যায় আসামী সজল, বাবু, বুশা ও মাহবুবা। এ সময় তারা ঝিনুককে ১০-১২ জনের সঙ্গে দৈহিক সম্পর্ক করায়। ঘটনার পর ভিকটিম চলে যেতে চাইলে আসামি ফাতেমা ভিকটিমকে ১২০০ টাকা প্রদান করেন।
কিন্তু ভিকটিম ওই টাকা না নিয়ে আরও অধিক টাকা দাবি করলে ফাতেমা ও ঝিনুকের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ভিকটিম ঝিনুককে বটি দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে ফাতেমা। গলায় গামছা পেচিয়ে মৃত্যু নিশ্চিত করে জুয়েল, বাবু ও সজল।
হত্যার পর মরদেহ একটি প্লাস্টিকের ড্রামে ভরে গাড়িতে করে প্রায় ২০০ কিলোমিটার দূরে শেরপুরের শ্রীবরদীর কুড়িকাহনিয়া সেতুর নিচে ফেলে রাখা হয়।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তার চারজনের মধ্যে নূর ইসলাম বাবু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শেরপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড ছিল। পিবিআইয়ের একটি দল দ্রুত তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল
জাতীয় -
২
পাবনায় ৩ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
জাতীয় -
৩
জুতার ভেতরে ইয়াবা পাচার, রোহিঙ্গা নারীসহ গ্রেপ্তার ২
জাতীয় -
৪
মহাকাশে রহস্যময় বস্তু ছাড়ছে চীনা মহাকাশযান, ধরা পড়ল মার্কিন ক্যামেরায়
জাতীয় -
৫
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে আলোচকদের বিশেষ কিছু ক্ষমতা দিয়েছেন খামেনি
জাতীয় -
৬
মধ্যপ্রাচ্যে সংঘাত অবসানে চীন-ইরান বৈঠক
জাতীয় -
৭
এবার ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম
জাতীয় -
৮
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী জাহাজে আগুন
জাতীয় -
৯
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে ইরানের নিরাপত্তাপ্রধানের ফোনালাপ
জাতীয় -
১০
ইনফান্তিনোকে নিয়ে প্রশ্নে ফিফার উত্তরের অপেক্ষায় উয়েফা
জাতীয় -
১১
আমাকে ‘সিনেটর’ বলে ডাকতে বাধ্য হবেন ট্রাম্প: আব্দুল এল-সাইয়েদ
জাতীয় -
১২
জমজমের পানি পাচারের চেষ্টা: চালককে মোটা অঙ্কের জরিমানা
আন্তর্জাতিক -
১৩
পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ
জাতীয় -
১৪
শ্রমিক আন্দোলন: গাজীপুরে পুলিশের তিন মামলার আসামি ৪ হাজার, গ্রেফতার ৩০
সারাবাংলা -
১৫
ভাড়া বাসা থেকে ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার, শ্বাসরোধে হত্যা বলছে পুলিশ
সারাবাংলা
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন