|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

২৩ বছর পর নতুন আমির পেল লক্ষ্মীপুর জামায়াত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০১:২৯ এএম
৪৪০ পঠিত
২৩ বছর পর নতুন আমির পেল লক্ষ্মীপুর জামায়াত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন এআর হাফিজ উল্লাহ। এর মধ্যে দিয়ে ২৩ বছর পর নতুন আমির পেল জেলা জামায়াত। শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের জেলা জামায়াতের অফিসের সামনে রুকন সম্মেলন ও শপথ অনু্‌ষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে নতুন আমির হিসেবে হাফিজ উল্লাহকে শপথবাক্য পাঠ করান...

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে শপথ নিয়েছেন এআর হাফিজ উল্লাহ। এর মধ্যে দিয়ে ২৩ বছর পর নতুন আমির পেল জেলা জামায়াত।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের জেলা জামায়াতের অফিসের সামনে রুকন সম্মেলন ও শপথ অনু্‌ষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে নতুন আমির হিসেবে হাফিজ উল্লাহকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম মা'ছুম। শপথবাক্য পাঠের সময় কান্নায় ভেঙে পড়েন নতুন জেলা আমির। 

জেলা জামায়াতের সদ্যবিদায়ী আমির এসইউএম রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম। 

প্রধান অতিথি এটিএম মা'ছুম বলেন, গঠনতন্ত্র অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে মহানগর ও জেলাগুলোতে জামায়াতের আমির নির্বাচন হয়। সারাদেশে এই নির্বাচন সম্পন্ন হয়েছে। পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য লক্ষ্মীপুরে হাফিজ উল্লাহ আমির নির্বাচিত হয়েছেন। 

এর আগে, বুধবার (৪ নভেম্বর) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৭৭টি শাখার নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন। 

‎‎প্রসঙ্গত, নতুন আমির হাফিজ উল্লাহ সদ্যবিদায়ী জেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। এর আগে, টানা ২৩ বছর জেলা জামায়াতের আমির ছিলেনে রুহুল আমিন ভূঁইয়া।

সূত্র: নতুন আরএসএস সোর্স