|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

দক্ষিণখানে নারীর মরদেহ উদ্ধার, পা ও গলায় কোপানোর আঘাত

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ পিএম
২২১ পঠিত
দক্ষিণখানে নারীর মরদেহ উদ্ধার, পা ও গলায় কোপানোর আঘাত
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন রেলগেটে এ ঘটনা ঘটে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, সনি আক্তার (৩০) নামের ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন রেলগেটে এ ঘটনা ঘটে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮–১০ জন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। ওই নারীর দুই পা ও গলায় কোপানোর আঘাত ছিল।

সূত্র: প্রথম আলো