|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শীতকালীন দলবদলে এন্ড্রিকের পরিবর্তে ফোর্বসকে চায় রোমা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ পিএম
১৫৮ পঠিত
শীতকালীন দলবদলে এন্ড্রিকের পরিবর্তে ফোর্বসকে চায় রোমা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
আসন্ন শীতকালীন দলবদলকে সামনে রেখে বড় পরিকল্পনাই কষছে ইতালিয়ান ক্লাব এএস রোমা। গ্রীষ্মকালীন দলবদলে কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির চাওয়া অনুযায়ী আক্রমণভাগ শক্তিশালী করতে না পারায় এবার কোনো ভুল করতে চায় না ক্লাবটি। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান বিস্ময় বালক এন্ড্রিককে দলে ভেড়াতে বেশ আগে থেকেই এস...
আসন্ন শীতকালীন দলবদলকে সামনে রেখে বড় পরিকল্পনাই কষছে ইতালিয়ান ক্লাব এএস রোমা। গ্রীষ্মকালীন দলবদলে কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির চাওয়া অনুযায়ী আক্রমণভাগ শক্তিশালী করতে না পারায় এবার কোনো ভুল করতে চায় না ক্লাবটি। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান বিস্ময় বালক এন্ড্রিককে দলে ভেড়াতে বেশ আগে থেকেই এসি মিলান ও অ্যাস্টন ভিলার মতো ক্লাবগুলোর সাথে লড়াই চালাচ্ছে রোমা। তবে তার সেই দৌড়ে পিছিয়ে পড়ার ঝুঁকি থাকায় বিকল্প পথও খোলা রাখছে ক্লাবটি। তাদের পছন্দের তালিকায় উঠে এসেছে ক্লাব ব্রুজের পর্তুগিজ উইঙ্গার কার্লোস ফোর্বস। ২০০৪ সালে জন্মগ্রহণ করা এই পর্তুগিজ ফরোয়ার্ড গিনি বংশোদ্ভূত। স্পোর্টিং লিসবনের যুব একাডেমি থেকে উঠে এসে ম্যানচেস্টার সিটির অ্যাকাডেমিতে যোগ দেন তিনি। এরপর ২০২৩ সালে ১৪ মিলিয়ন ইউরোয় তাকে দলে ভেড়ায় আয়াক্স। পরবর্তীতে ওলভসে ধারে খেলার পর ২০২৫ সালের গ্রীষ্মে আয়াক্স থেকে ক্লাব ব্রুজে স্থায়ীভাবে যোগ দেন তিনি। সাধারণত রাইট-উইংয়ে খেললেও পুরো উইংজুড়েই সমানভাবে বিচরণ করতে পারেন এই পর্তুগিজ। এমনকি প্রয়োজনে উইং-ব্যাক হিসেবে খেলার দক্ষতাও রয়েছে তার। চলতি মৌসুমে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ইতোমধ্যেই ৪টি গোল ও ৮টি অ্যাসিস্ট ঝুলিতে পুরেছেন তিনি। বিশেষ করে ইন্টার মিলানের বিপক্ষে সান সিরোতে ব্রুজের ৪-০ ব্যবধানের জয়ে ৩টি সরাসরি অ্যাসিস্ট করে সবার নজর কাড়েন তিনি। গ্যাসপেরিনি মূলত দোনেল মালেনের পেছনে খেলার জন্য একজন খাঁটি ফরোয়ার্ড চান, যিনি সুলে, মোরা এবং দিবালার বিকল্প হতে পারবেন। তবে ফোর্বসের বহুমুখী খেলার ক্ষমতার কারণে তাকে ওয়াইড মিডফিল্ডার হিসেবেও ব্যবহার করা সম্ভব, যা রোমার আক্রমণভাগকে আরও ধারালো করবে। সান সিরোতে ইন্টারের বিপক্ষে ডিমারকো ও ইন্টার রক্ষণভাগকে রীতিমতো তছনছ করে দেওয়া সেই দুর্দান্ত পারফরম্যান্সের দিন মাঠে বসেই সরাসরি ফোর্বসের খেলা পর্যবেক্ষণ করেছে রোমার স্কাউটরা। রোমার মূল অগ্রাধিকার এখনো এন্ড্রিক। রেয়াল মাদ্রিদ তাকে ধারে ছাড়তে প্রস্তুত থাকলেও মরিনহো আপাতত তাকে ছাড়তে রাজি নন, পাশাপাশি আর্থিক দিক থেকেও অন্য ক্লাবগুলোর চেয়ে পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে রোমা। ফলে আগামী জানুয়ারিতেই ফোর্বসকে দলে নেওয়ার আলোচনা জোরদার হতে পারে। তবে স্পোর্টিং ডিরেক্টর ডি’অ্যামিকোকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে ফোর্বসের সাথে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত থাকা ব্রুজের দীর্ঘমেয়াদী চুক্তি। ব্রুজ ইতোমধ্যেই এই তারকার মূল্য ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরোর বেশি নির্ধারণ করেছে এবং কোনো প্রকার ধারের প্রস্তাবে তারা রাজি হবে না বলেই জানা গেছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স